শনির সাড়ে সাতির দশায় ব্যক্তির জীবনে কী কী সমস্যা আসে, জানেন

জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শনি যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলেই জানি। প্রত্যেকটি ব্যক্তির কর্মফল অনুযায়ী শনি তাঁকে ফল দিয়ে থাকেন। তবে শনির সাড়ে সাতির প্রভাব যে ব্যক্তির ওপর পড়ে তাঁদের জীবনে নানান সমস্যা আসে। বড় কোনোও ঝামেলায় জড়িয়ে পড়েন সেই ব্যক্তি। সেই সঙ্গে ব্যক্তির শরীর খারাপ হয়ে যায়।

মানসিক সমস্যা হয়
যে সকল ব্যক্তি শনির সাড়েসাতির দশার মধ্যে পড়েন তাদের মানসিক খুব সমস্যা ক্রমশ বাড়তে থাকে। কোনও রাশির ব্যক্তির জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শুভ স্থানে থাকে তাহলে তিনি শনির বিশেষ কৃপা পাবেন। যদি শনি অশুভ স্থানে থাকে তাহলে কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি ব্যবসায় নানান সমস্যার সম্মুখীন হতে হয় সেই ব্যক্তিকে।

আর্থিক সমস্যা
শনির সাড়েসাতির মধ্যে যে ব্যক্তি পড়েন তাঁর চাকরিতে বাধার সৃষ্টি হয়। সেখানেই সর্বদাই লোকসান লেগে থাকে তাঁর। শরীর খারাপ হয়। আর্থিক সমস্যা ঘিরে ধরে সেই ব্যক্তিকে।

এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ কাজ
এই সময় কোনও ব্যক্তির ঝুঁকিপূর্ণ কাজ করা উচিত নয়। এই সময় হালকা কাজ করা উচিত। কারোর সঙ্গে তর্কাতর্কি করা উচিত নয়। গাড়ি চালালেও খুব সতর্ক থাকা উচিত, না হলে তাদের দুর্ঘটনা ঘটতে পারে।

এদিন নিরামিষ খাবেন
যে ব্যক্তি শনির সাড়েসাতির দশায় মধ্যে পড়েন সেই ব্যক্তি মিথ্যা কথা বলা, লোকের সঙ্গে প্রতারণা করা, চুরি করা, অন্যকে হয়রানি করা, অর্থ নষ্ট করার মতো খারাপ কাজে লিপ্ত থাকেন। এদের মঙ্গলবার ও শনিবার নিরামিষ খাবার খাওয়া উচিত। বাসি খাবার এড়িয়ে চলতে হবে তাঁদের।

সাদা রঙের জামা কাপড় পড়ুন
যে সকল ব্যক্তিদের উপর শনি সাড়ে সাতির দশা রয়েছে তাদের একা ঘুরতে যাওয়া উচিত নয়। এসময় তাদের মঙ্গলবার ও শনিবার মাংস ও মদ খাওয়া থেকে দূরে থাকতে হয়। এই সময় তাদের কালো কাপড়, চামড়া জিনিস ব্যবহার না করাই ভালো। এসময় শনিদেবকে সবসময় খুশি রাখতে হয়। শনিবার দেবতার পূজো করা তাঁদের জন্য ভালো। সাদা রঙের জামা কাপড় পরা এই ব্যক্তিদের জন্য শুভ হবে।

হনুমান চাল্লিশা পাঠ করুন
যদি আপনি শনির অশুভ দৃষ্টি এড়াতে চান তাহলে হনুমান চল্লিশে পাঠ করুন। মঙ্গলবার গরিব দুঃখীদের খাওয়ান, তাদের বস্ত্র দান করুন। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। গরীব, অসহায় শিশুদের খাওয়ানো আপনার জন্য শুভ হবে। সেই সঙ্গে পারলে পশুদের সেবা করুন। এতে শনিদেব খুশি হবেন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ধ্যান করুন। শনির দোষ কাটাতে শনিদেবকে কালো কাপড় ও তিল দান করতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+