সূর্য ও বুধ একত্রিত হয়ে তৈরি হচ্ছে ‘ভার্গোত্তম বুধাদিত্য রাজ যোগ’, সাফল্যের সময় শুরু কোন রাশির?

সূর্য ও বুধ একত্রিত হয়ে তৈরি হচ্ছে ‘ভার্গোত্তম বুধাদিত্য রাজ যোগ’, সাফল্যের সময় শুরু কোন রাশির?

জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট সময় অন্তর সব গ্রহ ঘর পরিবর্তন করে থাকে। তখন সে সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। কিছু রাশিকে শুভ ফল আর কিছু রাশিকে অশুভ ফল দেয়। ১৬ই জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে। আর সেই দিনই রাতে বুধ কর্কট রাশিতে প্রবেশ করেছে। কর্কট রাশিতে সূর্যের এই প্রবেশ এবং বুধেরই প্রবেশ অত্যন্ত শুভ যোগ তৈরি করছে। এই যোগের নাম 'ভার্গোত্তম বুধাদিত্য রাজ যোগ’। এই যোগের কারণে চার রাশি জাতক জাতিকাদের জীবন শুভ হতে চলেছে। বুধ গ্রহ জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে এবং ততক্ষণ পর্যন্ত চার রাশির জীবনে খুব শুভ সময় শুরু হবে। এরা সকল কাজেই সাফল্য পাবেন। জেনে নিন সেই রাশি গুলি কী কী।

মেষ রাশি

মেষ রাশি

নতুন এই যোগের কারনে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক শুভ সময় শুরু হচ্ছে। তারা নতুন সম্পত্তি কিনতে পারবেন। যানবাহন কিনতে পারেন। নতুন চাকরির অফার পেতে পারেন। যদি কেউ প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন সেখানে সাফল্য পাবেন। সমাজের সম্মান বাড়বে। অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনাকে জীবনে দারুন আনন্দ দেবে। জীবনের সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময় শুভ কাজ করুন।

 কর্কট রাশি

কর্কট রাশি

'ভার্গোত্তম বুধাদিত্য রাজ যোগ'-এর কারণে এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। যারা ব্যবসা করছেন তাদের শুভ সময় শুরু। অনেক লাভ করতে পারবেন জীবনে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত হতে পারবেন। সম্পত্তি কিনতে পারবেন। যারা ব্যবসাক্ষেত্রেযুক্ত তাদের শুভ সময় শুরু। আর্থিকদিকে এদের শুভ সময় শুরু হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

সূর্য ও বুধের মিলনে গঠিত হচ্ছে 'ভার্গোত্তম বুধাদিত্য রাজ যোগ'। এই সময় জাতক-জাতিকাদের জীবনে খুব শুভ সময় শুরু। এরা সকল কাজে সাফল্য পেতে পারেন। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। নতুন বাড়ি ও গাড়ি কিনতে পারেন। ব্যবসাক্ষেত্রে উন্নতি করতে পারবেন। জীবনে অনেকদূর পর্যন্ত এগোতে পারবেন।

 তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে খুব শক্তিশালী হবে। নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা বসার চেষ্টা করছেন তারা জীবনে সফল পাবেন। সম্মান বাড়বে। যারা বেসরকারি চাকরিতে কর্মরত, তারা প্রমোশান ও ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা যারা রাজনীতি করছেন তারা অনেক দূর এগোতে পারবেন। কর্মক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এই সময়ে শুভ কাজ করুন। সকল কাজে সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+