এই বছর ভ্যালেন্টাইন্স ডে কোন রাশির জন্য কেমন প্রেমের বার্তা বয়ে আনতে চলেছে?

ভ্যালেন্টাইন্স ডে রাশিফল

রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। আর প্রেম সপ্তাহের হিসেব মত আজ আলিঙ্গন দিবস। বিশ্বজোড়া প্রেমিক পেমিকারা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য। ইতিহাস, ঐতিহ্য সবকিছুই জড়িয়ে আছে এই ভ্যালেন্টাইন্স ডে'র সঙ্গে। তবে সনাতন রীতিতে সকল বিষয়ের উপর গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করার সুন্দর পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। সেই মতই প্রেম দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে কার কেমন যাবে তার নিদানও জ্যোতিষ শাস্ত্রে দেওয়া হয়ে থাকে। প্রেমিক দম্পতিরা সারা বছর অপেক্ষা করেন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসের জন্য। কেমন কাটবে তাদের বিশেষ দিনটি জানার ইচ্ছা সবার মনেই থাকে। এই বছর অর্থাৎ ২০২২ সালে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কোন রাশির ক্ষেত্রে তাদের প্রেম ভাগ্য কেমন হতে চলেছে, দেখে নেওয়া যাক।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের এই বছর ১৪ ফেব্রুয়ারি বেশ ভালোই কাটতে চলেছে। মেষ রাশির প্রেমিকরা তাঁদের সঙ্গীকে নিয়ে কোনও রোমাঞ্চকর জায়গায় ডেট করার পরিকল্পনা করতে পারেন। এছারা এই রাশির উপর চন্দ্রের প্রভাব থাকার জন্য মন কামুক থাকবে। যা সঙ্গীকে আরও বেশি আকর্ষিত করবে।

 বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালোবাসা কতটা দৃঢ়, তা ঠিক হয়ে যাবে এই বিশেষ দিনে। বাস্তব কথা খুব সোজাসাপ্টা না বলে অন্য কোনও মাধ্যমে বললেই ভালো। নাহলে প্রেম দিবসে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে।

 মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনসঙ্গীর কাছ থেকে কিছু ভালো খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রেমের সম্পর্ক তো আছেই, পাশাপাশি বিবাহিত সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়ার সম্ভাবনা আছে।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক প্রেমিকারা বিবাহের যোগের দিকে যেতে চলেছেন। মোটের উপর এই বছর ভ্যালেন্টাইন্স ডে বেশ ভালোই কাটবে এই রাশির ক্ষেত্রে।

 সিংহ রাশি

সিংহ রাশি

কোনও অচেনা মুখ জীবনে এসে আনন্দে ভরিয়ে দিতে চলেছে। ব্যস্ততার কারণে স্ত্রীকে কম সময় দিতে পারবেন। প্রেমিক যুগল একে অপরকে লাল রঙের কিছু উপহার দিলে এই বিশেষ দিনটিতে আরও ভালো ফল দেবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

দাম্পত্য জীবনে কিছুটা উত্তেজনা থাকবে। কোনো রোমান্টিক জায়গায় যাওয়ার পরিকল্পনা করার সম্ভাবনা থাকছে। বয়সে বড় কেউ দিনটিকে খুশি করবে।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক জাতিকারা যদি বিবাহিত হন তাহলে জীবনসঙ্গীর সহযোগিতা পেতে পারেন। কাউকে ভালোবাসলে অথচ তাকে না বললে মনের কথা আপাতত এড়িয়ে যাওয়াই ভালো। নাহলে কলহ বাড়তে পারে।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই দিনে, মঙ্গল এবং চাঁদের প্রভাব এই রাশির প্রেমিক প্রেমিকাদের নিজের ভালোবাসার অনুভূতি দেখাতে বাধ্য করবে। পুরনো ঝগড়া মিটে যাবে এবং পুরনো প্রেমের সম্পর্ক গাঁটছড়া বাঁধবে।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির প্রেমিক প্রেমিকারা নিজেদের জীবনসঙ্গীকে হৃদয়ের কথা খুলে বলুন এবং কিছু গাড় নীল রঙের উপহার দিলে প্রেমের এই বিশেষ দিনটি সফল হবে।

 মকর রাশি

মকর রাশি

যদি ভবিষ্যতে সম্পর্ক ভাঙার হাত থেকে বাঁচাতে চান, তাহলে এই দিনে সঙ্গীর সাথে কোথাও যাওয়ার পরিকল্পনা করুন এবং গোলাপি রঙের উপহার দিন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য এই দিনে একটি নতুন সম্পর্ক শুরু হতে চলেছে। দিনটি ভালো, শুধু নীল রং এড়িয়ে চলুন, না হলে ঝামেলা হতে পারে।

 মীন রাশি

মীন রাশি

এই বছর প্রেম দিবসের দিন বাড়িতে থাকুন এবং আপনার সঙ্গীর সাথে সময় কাটান। কিছু ভালোবাসার কথা যে কোনও বড় বিভেদ মিটিয়ে দিতে পারে। তাই এই সুযোগের সদ্ব্যবহার করুন।

( এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+