ভ্যালেন্টাইন ডে–তে নিজের সঙ্গীকে এভাবে ইমপ্রেস করুন, আপনার জীবনে প্রেমের বর্ষণ হবে

ভ্যালেন্টাইন ডে–তে নিজের সঙ্গীকে এভাবে ইমপ্রেস করুন, আপনার জীবনে প্রেমের বর্ষণ হবে

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। এইদিনটার জন্য প্রেমিক যুগলরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই বছরও ভালোবাসার সপ্তাহ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। ১৪ ফেব্রুয়ারিতে নিজের সঙ্গী/‌সঙ্গীনিকে খুশি করার জন্য ছেলে–মেয়েরা অনেক ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। জ্যোতিষ মতে যদি কেউ তাঁদের সঙ্গীকে খুশি করতে তাদের রাশি অনুসারে পদ্ধতিটি অনুসরণ করে তবে তাঁদের প্রেমের জীবনে জোয়ার আসবে।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জন্য এই ভ্যালেন্টাইন ডে খুবই ভালো যাবে। যাঁরা সিঙ্গল রয়েছেন তাঁরা সঙ্গী পেয়ে যেতে পারেন। অন্যদিকে যুগলরাও এই সময় ভালো সময় কাটাবেন। যদি আপনার সঙ্গী মেষ রাশির হয় তবে তাঁকে এই ভ্যালেন্টাইনস ডে-তে সাদা রঙের গোলাপ বা সাদা মিল্ক চকোলেট দিন। যদি চান তবে সুগন্ধীও দিতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এই ভ্যালেন্টাইন সপ্তাহ মনে রাখার মতো হবে। সিঙ্গলদের সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই রাশির মেয়েদের নিজেদের স্বপ্নের রাজকুমার পাওয়ার সম্ভাবনা রয়েছে, যাঁর জন্য তাঁরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। এই রাশির জাতকদের এই সময়ে কেশর রঙের বা লাল রঙের কোনও উপহার দিতে পারেন।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকা, যাঁরা এখনও সিঙ্গল, তাঁদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে মিঙ্গল হওয়ার জন্য। অন্যদিকে মিথুন রাশির সঙ্গীকে হলুদ ফুলের তোড়া বা হলুদ পোশাক উপহার দিলে ভালোবাসা বাড়বে আপনাদের মধ্যে

 কর্কট রাশি

কর্কট রাশি

বিবাহিত হোক বা অবিবাহিত এই ভ্যালেন্টাইন্স ডে কর্কট রাশির মানুষদের জন্য চমৎকার হতে চলেছে। সঙ্গী যদি কর্কট রাশির হয়, তাহলে তাকে নীল ফুলের তোড়া বা পোশাক উপহার দিন।

সিংহ রাশি

সিংহ রাশি

এই ভ্যালেন্টাইন ডে সিংহ রাশির জাতকদের জন্যও স্মরণীয় হয়ে উঠতে পারে। তাঁরা রোড ট্রিপে যেতে পারেন সঙ্গীর সঙ্গে। অবিবাহিত বা সিঙ্গল ব্যক্তিরা তাঁদের সঙ্গী খুঁজে পেতে পারেন। অন্যদিকে, সিংহ রাশির প্রেমিক সঙ্গীকে রঙিন ফুলের তোড়া বা কোনও চিত্র উপহার দেওয়া ভাল হবে।

 কন্যা রাশি

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকারা এই ভ্যালেন্টাইন ডে-তে সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার বা লাঞ্চ-ডিনারে যাওয়ার পরিকল্পনা করলে ভালো হবে। সেই সঙ্গে এই রাশির অবিবাহিতদের জীবনে তাঁদের সঙ্গীর প্রবেশ ঘটতে চলেছে।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকা যদি কারোর প্রেমে পড়ে থাকেন তবে ভ্যালেন্টাইন ডে-এর দিন আপনার মনের কথা তাঁকে বলার জন্য সেরা সময়। যদি সঙ্গী তুলা রাশির হয় তাহলে তাঁকে লাল ফুল বা লাল রঙের পোশাক উপহার দিতে পারেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই ভ্যালেন্টাইন ডে-তে নিজেরর রেগে যাওয়া সঙ্গীকে মানিয়ে নেওয়ার সবচেয়ে ভালো সময়। যদি সঙ্গী বৃশ্চিক রাশির হয়ে থাকে তবে তাঁকে লিলি বা কুমুদনী ফুন দিন বা ফুলের সুগন্ধ রয়েছে এমন সুগন্ধীও দিতে পারেন।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির লোকেরা যদি পার্কে বা প্রাকৃতিক জায়গায় গিয়ে সঙ্গীর সঙ্গে সময় কাটান, তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তাদের জন্য খুব স্পেশাল হতে পারে। সঙ্গী যদি ধনু রাশির হয়, তবে তাঁকে একটি সুগন্ধি তোড়া, পেস্তার তৈরি মিষ্টি বা চকোলেট উপহার দিন।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির সিঙ্গল ব্যক্তিদের খুব সাবধানে তাঁদের সঙ্গী নির্বাচন করা উচিত। তা না হলে আবেগে জড়িয়ে প্রতারিত হতে পারেন। অন্যদিকে মকর রাশির সঙ্গীকে মোগরা, জুঁই ফুল দিলে ভালো হবে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক যারা তাঁদের সঙ্গীকে বিয়ে করতে চান তাদের জন্য এই ভ্যালেন্টাইন্স ডে খুবই বিশেষ। শীঘ্রই তাঁদের বিয়ে হতে পারে। কুম্ভ রাশির সঙ্গীকে লাল গোলাপ উপহার দেওয়া, তাকে ভালবাসা এবং সম্মান দিলে আপনার জীবনে প্রেমের বৃষ্টি হবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতকরা তাদের ভালোবাসার সঙ্গীর সাথে সবুজ স্থানে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে পারেন। অন্যদিকে, সঙ্গীকে হলুদ ফুল বা এই রঙের পোশাক উপহার দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+