আপনি কি 'সিঙ্গল' আজ ! ভ্যালেন্টাইন্স ডে-র দিন একাকিত্ব কাটানোর সহজ উপায় শাস্ত্র অনুযায়ী জানুন

এর ও গার্লফ্রেন্ড আছে?!'.. 'এও বিয়ে করে ফেলল!' .. 'বাবা ওর বয়ফ্রেন্ডটা এত্ত হ্যান্ডসাম , আমারই জুটল না শুধু!... ' এরকম ভাবনা নিয়ে আজ অনেকেই মুখ গোমড়া করে বসে আছেন নিশ্চয়ই!

'এর ও গার্লফ্রেন্ড আছে?!'.. 'এও বিয়ে করে ফেলল!' .. 'বাবা ওর বয়ফ্রেন্ডটা এত্ত হ্যান্ডসাম , আমারই জুটল না শুধু!... ' এরকম ভাবনা নিয়ে আজ অনেকেই মুখ গোমড়া করে বসে আছেন নিশ্চয়ই! তবে ভ্য়ালেন্টাইন্স ডে -তে সকলের মতো আপনারও উপভোগ করার সবরকমের অধিকার রয়েছে। কে বলেছে 'সিঙ্গল'-রা ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে পারবেন না? সিঙ্গলদের জন্য রাশি অনুযায়ী রয়েছএ প্রেম দিবস উদযাপনের ব্যাপক কিছু টিপস....

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক জাতিকা যাঁরা আজ সিঙ্গল আজকের দিনটা উপভোগ করতে পারেন ভালো কোনও রেস্তোরাঁয়। ভাগ্য বলছে আপনার পছন্দ করা মেনু আজ আপনার মন ভরিয়ে দিতে পারে। বৃষ রাশির জাতিকা বা জাতিকরা আজ নিজের দিকে যত্নশীল হোন। নিজের স্বাস্থ্যের দিকে মন দিন।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতক জাতিকারা এদিন পেলেও পেয়ে যেতে পারেন কাছের মানুষটিকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী , আজ সিঙ্গল থেকে মিঙ্গল হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল।কর্কট রাশির জাতক জাতিকারা আজ এমন কারোর সংস্পর্শে আসতে পারেন যিনি আজ আপনার মন ভরিয়ে পারেন। বাড়তে পারে ঘনিষ্ঠতাও।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতক বা জাতিকারা একচু খেয়াল রাখুন আজকের দিকে আপনার খেয়াল কোনও পছন্দের ব্যক্তিত্ব রাখছেন কিনা। বলা কি যায়, কে কখন কার আপন হয়ে যায়! কন্যা রাশির জাতক জাতিকারা যাঁরা সিঙ্গল আজকের দিনটিতে সিঙ্গল হিসাবে থাকলেও, যেমন চাইছেন তেমনই কাটাতে পারবেন ।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতক জাতিকারা এজ একাকিত্বে ভুগছেন কোনও কমেডি ফিল্ম বা মজাদার আড্ডায় ঢুকে পড়ুন। দিনটি ব্যাপক কাটবে! বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ রান্নায় মন দিলেই ভালো! সুস্বাদু একাধিক ডিশ বানিয়ে তাতে নিজেই কব্জি ডুবিয়ে খাওয়ার আনন্দ ক'দিন জোটে বলুন তো!

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির জাতিকা ও জাতকরা যাঁরা সিঙ্গল অথচ অনেকদিন ধরে কোনও নতুনত্ব কাজে যোগ দেওয়ার কথা ভাবছেন, তাঁরা আজই সেই কাজ করে ফেলুন। মকর রাশির জাতক জাতিকারা আজ শপিং এ মন দিতে পারেন। এতে একাকিত্ব চটজলদি হার মেনে যাবে!

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

কুম্ভ রাশির জাতক জাতিকা যাঁরা সিঙ্গল তাঁরা আজ নিজের সঙ্গে দিনটি কাটান। কখনও যোগভ্যাস বা ভালো গান শুনে কাটিয়ে দিতে পারেন আজ সন্ধ্যে। মীন রাশির জাতক জাতিকারা ডিনারের জন্য ভালো কিছু অর্ডার করতে পারেন, কিম্বা নিজেই কিছু ভালো রান্না করে সন্ধ্যে থেকে পার্টির মুডে নিজেকে ভাসিয়ে দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+