প্রেমের প্রস্তাব দিতে চাইছেন কাউকে! ভ্যালেন্টাইন্স ডে-র আগে কয়েকটি টিপস শাস্ত্র মতে

শুরু হয়ে গিয়েছে ভ্য়ালেন্টাইন্স সপ্তাহ। চারিদিকে বসন্তের আবহ। চারিদিকে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বসন্ত আসতেই শুরু হয়ে গিয়েছে প্রেমদিবস পালনের উন্মাদনা।

শুরু হয়ে গিয়েছে ভ্য়ালেন্টাইন্স সপ্তাহ। চারিদিকে বসন্তের আবহ। চারিদিকে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও বসন্ত আসতেই শুরু হয়ে গিয়েছে প্রেমদিবস পালনের উন্মাদনা। অনেকেই হয়তো আসন্ন ভ্যালেন্টাইন্স ডে-তে চাইছেন নিজের পছন্দের মানুষটিকে বলতে চাইছেন মনের কথা। অনেকেই ভেবে রেখেছেন সেই দিনই প্রপোজ করবেন ! তবে সঙ্গীকে প্রপোজ করার আগে , একনজরে দেখে নিন কোন রাশির জাতক জাতিকাদের কীভাবে প্রেমের প্রস্তাব দিলে , তার জবাব 'হ্যাঁ' হতে বাধ্য!

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির জাতক জাতিকাদের নিজের মনের কথা বলতে হলে, একটু মিষ্টি করে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। অন্যদিকে বৃষ রাশির জাতক জাতিকাদের ইম্প্রেস করতে হলে প্রেমের প্রস্তাবের সঙ্গে কিছু ভালো উপহারও দিতে পারেন!

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতক, জাতিকাদের মধ্যে একটু হাসি ,মজার মেজাজ বেশি থাকে। ফলে এঁদের প্রেমের ক্ষেত্রে রাজি করাতে গেলে হাসির ছলেই মনের কথা বলা ভালো। কর্কট রাশির মহিলা ও পুরুষদের সঙ্গে একটু যত্নবান হয়ে প্রেমের প্রস্তাব দিলেই সমস্যার সমাধান হতে বাধ্য!

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

সিংহ রাশির জাতক জাতিকাদের মন গলাতে গেলে চাই রাজকীয় কোনও আয়জোন । আর সেই আয়োজনেই মনের গোপন কথাটি বলে দিলেই কেল্লাফতে! অন্যদিকে, কন্যা রাশির জাতক জাতিকাদের একটু বুদ্ধিদীপ্তভাবে প্রেমের প্রস্তাব দিলে সেই প্রস্তাবের উত্তর 'না' হবে না!

তুলা ও কর্কট

তুলা ও কর্কট

তুলা রাশির জাতক জাতিকারা একটু হালকা ফ্লার্ট পছন্দ করেন। তাই সেভাবেই তাঁকে ইম্পরেস করা ভালো। কর্কট রাশির জাতিক জাতিকাদের ক্ষেত্রে রহস্যকে সঙ্গে নিয়ে প্রোপোজ করে ফেলুন। চট করে সোজাসুজি কিছু বলতে যাবেন না। প্রেমের এই খেলা তাঁদের পছন্দ হবে বলেই দাবি জ্যোতিষবিদদের।

ধনু ও মকর

ধনু ও মকর

ধনু রাশির জাতক জাতিকারা সহজে প্রেমে ধরা দিতে চায়না। তাই অনেক ক্ষণ সময় নিয়ে এঁদের প্রেমের হ্যা বলতে বাধ্য করুন। মকর রাশির জাতক জাতিকারা খুবই পারফেকশনিস্ট। তাই তাঁদের প্রোপোজের সময় সংলাপে যেন কোনও ভুলভ্রান্তি না থাকে সেদিকে নজর রাখুন!

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

কুম্ভ রাশির জাতক জাতিকারা সহজেই গলে যেতে পারেন, আবার পর মুহূর্তেই রেগে যেতে পারেন। ফলে মেজাজ বুঝে চলুন। মীন রাশির জাতকরা একটু সংবেদনশীল হন। ফলে, তাঁদের মন গলাতে একটু অন্যভাবে প্রোপোজ করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+