ভ্যালেন্টাইন্স ডে-তে বেডরুমে রোম্যান্স আরও বাড়িয়ে নিতে কয়েকটি ফেংশুই টিপস
ভ্যালেন্টাইন্স ডে আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বসন্তে প্রেমের এই বিশেষ দিনটিকে নিজের মত করে উপভোগ করতে অনেকেই আগ্রহী।
ভ্যালেন্টাইন্স ডে আসতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বসন্তে প্রেমের এই বিশেষ দিনটিকে নিজের মত করে উপভোগ করতে অনেকেই আগ্রহী। রোম্য়ান্সে প্রেমকে আরও গভীর করে তুলতে আগ্রহী অনেকেই। এবার দেখে নেওয়া যাক ,বেডরুমে রোম্যান্স বাড়াতে ফেংশুই কোন রোন টিপস দিচ্ছে।

বেডরুম কোনদিকে হবে?
বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে নির্মাণ করতে হবে বেডরুমটি। এমনই দাবি ফংশুই বিশেষজ্ঞদের। মনে রাখতে হবে নিখাদ চৌকাকার হতে হবে এই বেডরুমকে। কোনওভাবেই ত্রিকোণাকার হবে না বেডরুম।

বেডের দরজার দিক কোনদিকে হবে?
বেডের পায়ের দিকটি যেন দরজার মুখোমুখি না হয়। সেদিকে সবসময়ে নজর রাখার পরামর্শ দিয়েছে ফেংশুই বিশেষজ্ঞরা। পায়ের দিক দরজার সামনে থাকলে, তা সমস্যা তৈরি করতে পারে দাম্পত্য সুখের জন্য।

কোনদিকে মাথা করতে হবে?
শোবার সময় দক্ষিণ দিকে মাথা করে শুতে হবে যে কোনও দম্পতিকে। তা না হলে দাম্পত্যে কিথু সমস্যা দেখা দিতে পারে। যে জটিলতা সহজে কাটতে চায়না বলে দাবি বিশেষজ্ঞদের।

বেডরুমে কোন রঙের জিনিসপত্র?
বেডরুমে সাধারণত লাল রঙের জিনিস রাখাই ভালো । ঘরের মধ্যে সাজানো বিভিন্ন জিনিসের রঙ যেন লালচে হয় সেদিকেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

ক্রিস্টালের ব্যবহার
বেডরুমে দম্পতি যেন ক্রিস্টালের জিনিসপত্র সাজিয়ে রাখেন, সেদিকেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে দাম্পত্য প্রেম আরও বাড়বে বলে মনে করা হয়।

আসবাব কেমন হবে?
বেডরুমে আসবাব বিশাল বড় কিথু রাখার প্রয়োজন নেই। ফেংশুই বিশেষজ্ঞরা বছেন, খাট ছা়ডা বেডরুমে চেয়ার বা টেবিল আকারে বড় না হওয়াই বাঞ্ছনীয়।












Click it and Unblock the Notifications