প্রেমিকার মন জয় করতে কী করা উচিত! ভ্যালেন্টাইন্স ডে-র আগে জেনে ফেলুন সহজ উপায়ে

ভ্যালেন্টাইন্স ডে সামনেই। তার আগে প্রেমের দিন কীভাবে কাটানো যায়, তা নিয়ে ব্যস্ততা সমস্ত মহলেই। প্রেমের বিশেষ দিনে কীভাবে সময় কাটাবেন সেই বিশেষ মানুষটিকে নিয়ে তা নিয়ে অনেকেই চিন্তিত।

ভ্যালেন্টাইন্স ডে সামনেই। তার আগে প্রেমের দিন কীভাবে কাটানো যায়, তা নিয়ে ব্যস্ততা সমস্ত মহলেই। প্রেমের বিশেষ দিনে কীভাবে সময় কাটাবেন সেই বিশেষ মানুষটিকে নিয়ে তা নিয়ে অনেকেই চিন্তিত। এবার প্রশ্ন হল , ভ্যালেমন্টাইন্স ডের আগে যাঁরা ঝগড়া করে বসে আছেন, তাঁরা প্রেমিকার মন পেতে কী কী করা যায় , তা ভেবে নিশ্চয় ব্যাকুল! জ্যোতিষমতে জেনে নিন মহিলাদের মন পেতে কী কী করা যায়, রাশিফল অনুযায়ী। প্রেমিকার রাশি অনুযায়ী জেনে নিন তাঁর পছন্দ।

মেষ ও বৃষ

মেষ ও বৃষ

মেষ রাশির মহিলারা পছন্দ করেন সঙ্গীর আদরে , নজরে থাকতে। তাই ভ্যালেন্টাইন্স ডে র আগে সঙ্গিনীর বিষয়ে আরও যত্নবান হোন। বৃষ রাশির জাতিকারা সবসময়ে, চকোলেট বা ফুলের তোড়া পছন্দ করেন। প্রেমিকাকে সেরকমই কিছু উপবার দেওয়া ভালো।

মিথুন ও কর্কট

মিথুন ও কর্কট

মিথুন রাশির জাতিকারা একটু খুনসুটি পছন্দ করেন। আর সঙ্গী যদি মজায় ,আবদারে সেই মহিলার মন মজিয়ে রাখতে পারেন তাহলে তার থেকে ভালো কিছুই নেই! কর্কট রাশির ব্যক্তিত্বরা সম্মান পছন্দ করেন। ফলে সঙ্গিনী যদি কর্কট রাশির জাতিকা হন,তাহলে তাঁর সংবেদনশীলতাকে গুরুত্ব দিন।

সিংহ ও কন্যা

সিংহ ও কন্যা

এমনিতেই সিংহ রাশির ব্যক্তিত্বদের আকর্ষণের ক্ষমতা প্রবল। তাই প্রেমিকার ওপর রাগ করে প্রেমিকরা বেশিদিন থাকতে পারেন না। চাঁদনি রাতের ডিনার বা বিলাসবহুল কোনও উপহার এঁদের দারুণ পছন্দ। কন্যারাশির জাতিকারা ছোটাখাটো বিষয় নিয়েও খুব সংবেদনশীল। তাই এঁদের আবেগকে সম্মান দেওয়া প্রয়োজন সঙ্গীর।

তুলা ও বৃশ্চিক

তুলা ও বৃশ্চিক

তুলা রাশির জাতিকাদের অনেকেই মনে করেন খুব অহংকারী। তবে এঁরা আসলে একটু একাকিত্ব পছন্দ করেন। সঙ্গীকে সহজে মনে জায়গা দিতে সময় নিলেও, একবার মন দিয়ে ফেললে এঁদের থেকে ভালো আর কেউ নেই। তাই এমন মেয়েকে যথেষ্ট যত্নে রাখা প্রয়োজন প্রেমিকের। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আন্তরিকতা আর প্রেমে ভরিয়ে রাখলে , এঁরা আর কিছু চান না।

ধনু ও মকর

ধনু ও মকর

আপনার প্রেমিকা যদি ধনু রাশির হন,আর তিনি যদি এই মুহূর্তে প্রবল রেগে থাকেন, তাহলে তাঁকে কোথাও বেড়াতে নিয়ে যান। দেখবেন সমস্যা মিটে গিয়েছে! মকর রাশির জাতিকারা একটু রসে বশে থাকতে পছন্দ করেন। আর সেই জায়গা তাঁদের দিলে এঁরা খুশি হন।

কুম্ভ ও মীন

কুম্ভ ও মীন

সঙ্গীকে কুম্ভ রাশির জাতিকারা খুবই গুরুত্ব দিয়ে থাকেন। পাশাপাশি প্রেমে স্পেসও খুবই গুরুত্বপূর্ণ। মীন রাশির ক্ষেত্রে জাতিকারা একটু আকাশ কুসুম বিষয় পছন্দ করেন। তাই তাঁকে খুশি করতে প্রয়োজন খুব মিষ্টি কোনও উপহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+