চকোলেট ডে–তে কোন রাশির জাতকদের কোন চকোলেট দিয়ে ইমপ্রেস করবেন জানুন
চকোলেট ডে–তে কোন রাশির জাতকদের কোন চকোলেট দিয়ে ইমপ্রেস করবেন জানুন
ভ্যালেন্টাইনস ডে বা প্রেমের দিবসের তৃতীয় দিন অর্থাৎ প্রত্যেকের প্রিয় দিন চকোলেট ডে। আট থেকে আশি সকলেই চকলেট খেতে খুবই পছন্দ করেন। ডার্ক চকোটেল, মিল্ক চকোলেট, ক্রাঞ্চি চকোলেট, বাদাম দেওয়া চকোলেট, উফ নাম বলতে বলতে ক্লান্ত হয়ে গেলেও আপনার মন ভরবে না। এদিন আপনি আপনার প্রিয়জনকে (মা, বাবা, ভাই, বোন, প্রেমিকা, স্ত্রী, বন্ধু) চকোলেট কিনে দিতে পারেন। কারণ এই চকোলেট কিন্তু মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। তবে চকোলেট ডে–এর দিন যদি প্রিয়জনের রাশি মেনে চকোলেট দেওয়া হয় তবে তা আরও ভালো হবে বলে জানাচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

মেষ রাশি
অত বেশি অপ্রয়োজনীয় টাকা মেষ রাশিকে চকোলেট দেওয়ার জন্য খরচ না করলেও হবে কারণ এই রাশির জাতকদের খুব সাধারণ অথচ সেরা জিনিসটাই পছন্দ। তাই এই রাশির জাতকদের জন্য নিয়ে যান বাদাম স্বাদের যে কোনও মিল্ক চকোলেট। এতে কোকোর সঙ্গে দুধ ও বাদামের পর্যাপ্ত পরিমাণে মিষ্টি সম্পর্কে মিষ্টতা আনতে যথেষ্ট।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা উচ্চাকাঙ্খী, জেদি ও বাস্তববাদী হন তবে তাঁরা বিলাসিতাও পছন্দ করেন। তাই তাঁদের ডার্ক চকোলেট বেশি পছন্দ। কারণ এতে অন্য কিছু মেশানো থাকে না, ঠিক তাঁদের মতোই একেবারে খাঁটি কোকো থাকে।

মিথুন রাশি
মিথুন রাশির দু'টি চিহ্ন। অর্থাৎ একাধারে তাঁরা অত্যন্ত মিশুকে, সহজ-সরল আবার তাঁরা প্রতিবাদীও। তাই তাঁদের দ্বৈত চরিত্রের মতোই তাঁদেরকেও দু'টি আলাদা আলাদা স্বাদের চকোলেট দিন। কোকো বাটার চকোলেট ও ক্যারামেল চকোলেট দিতে এই রাশির জাতকদের মন খুশ হয়ে যাবে।

কর্কট রাশি
কর্কট রাশিরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাই তাঁদের ট্রিট করার জন্য একটু অন্য ধরনের চকোলেট দিন। একটু অন্য স্বাদের চকোলেট তাঁদের পছন্দ হবে অবশ্যই।

সিংহ রাশি
সিংহ রাশিরা আবার নিজেদের সংকল্পের ওপর দৃঢ় হন। তাই তাঁদের চরিত্র অনুযায়ী এঁদেরকে বিভিন্ন স্বাদের চকলেট দেওয়া যেতে পারে। কোকোর সঙ্গে মিল্ক, বাদাম, ক্যারামেল সহ একাধিক স্বাদের চকোলেট দিন এঁদের।

কন্যা রাশি
কন্যা রাশিরা একটি স্বাস্থ্য সচেতন হন। তাই এঁদের চকোলেটও সেরকমই হওয়া দরকার। ক্যান্ডি কোটেট চকোলেট তার সঙ্গে সূর্যমুখী ফুলের বীজ কভার, এই চকোলেটটি অবশ্যই পছন্দ হবে। কারণ এই চকোলেট স্বাস্থ্য সম্মতের পাশাপাশি সুস্বাদুও বটে।

তুলা রাশি
তুলা রাশির জাতকরা জীবনে ভারসাম্য নিয়ে চলতে পছন্দ করেন। তাঁদের জীবন সুইট অ্যান্ড সল্টি বলা চলে। তাই চকোলেটের ক্ষেত্রেও তাঁরা সেটাই পছন্দ করেন। সুইট অ্যান্ড সল্টি চকোলেট তাঁদের জন্য নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকরা জীবনে সবকিছুই অন্য ধরনের পছন্দ করেন। একটু ভিন্ন স্বাদের জীবন, কর্ম সবেতেই নতুনত্ব চান। আর সেটা চকোলেটের ক্ষেত্রে কেন হবে না? তাই তাঁদের ব্যক্তিগতভাবে কমলালেবুর স্বাদের চকোলেট পছন্দ। এছাড়া ডার্ক চকোলেটও এঁদের খুব প্রিয়।

ধনু রাশি
এই রাশির জাতকদের ব্যক্তিত্ব একটু তিতকুটে। এঁরা মুখের ওপর সব কিছু বলা পছন্দ করেন। তাই ধনু রাশির জাতকদের মন পেতে এঁদের কফি স্বাদের চকোলেট দিন। কথায় মিষ্টত্ব বজায় থাকবে।

মকর রাশি
স্থির, শক্তিশালী ও দৃঢ় মনের মকর রাশির জাতকরা। এঁদের এই চকোলেট ডে-তে দিন মিল্ক বার অথবা চকোলেট কুকিজ বা ক্যারামেল ফ্লেভারের চকোলেট।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির প্রেমিক-প্রেমিকাকে হট চকোলেট খাওয়ান। তাঁদের কাছ থেকেও প্রত্যুত্তরে হ্যাঁ শুনতে পারবেন। চকোলেটের বদলে এই শীতকালে হট চকোলেটের কাপে চুমুক দিয়ে বলে দিন মনের কথা।

মীন রাশি
মীন রাশির জাতকরা অন্যের জীবনে মিষ্টত্ব ভরতে চান তাই তাঁরা মিষ্টি খেতে খুব পছন্দ করেন। তবে চকোলেটের ক্ষেত্রে এই রাশির পছন্দের চকোলেট হল ফ্রুট চকোলেট। যা খেতে অসাধারণ।












Click it and Unblock the Notifications