বক্রী হয়ে মকর রাশিতে অবস্থান শনির, বড় বিপদে এই সকল রাশির

বক্রী হয়ে মকর রাশিতে অবস্থান শনির, বড় বিপদে এই সকল রাশির

এবার বক্রী হয়ে মকর রাশিতে অবস্থান করছেন শনিদেব। শনির বক্রীপথে গোচরের ফলে আগামী ছয় মাসের জন্য অত্যন্ত খারাপ প্রভাব পড়তে চলেছে কয়েকটি রাশির জীবনের উপর।

মকর রাশিতে শনিদেব

মকর রাশিতে শনিদেব

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির রাশি পরিবর্তন করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করা হয়। জ্যোতিষবিদরা বিশ্বাস করেন, যখনই শনি রাশিচক্র পরিবর্তন করেন তখনই তার প্রভাব পড়ে রাশিচক্রের প্রতিটি চিহ্নের উপর। চলতি বছর ১২ জুলাই থেকে শনি বাঁকা ভাবে মকর রাশিতে অবস্থান করছে। শনির এই অবস্থানে কয়েকটি রাশির উপর সরাসরি তার প্রভাব পড়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

শনি মিথুন রাশির কোষ্ঠীর অষ্টম স্থানে গমন করতে চলেছে এবং মিথুনের জাতকদের উপর শনির ধাইয়ার প্রভাবও থাকবে। এই সময় জাতকদের কেরিয়ার নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কাজের মধ্যে মানসিক উত্তেজনার অবস্থা থাকবে এবং কাজ শেষ করতে কিছুটা বাধা আসবে। কাজের ক্ষেত্রে কঠোর পরিশ্রমী হতে হবে। ধৈর্য ধরে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে। এই সময় জাতকে অর্থভাগ্য অনিশ্চয়তায় পূর্ণ থাকবে এবং অর্থ পাওয়ার পথে কিছু বাধা আসবে। জাতকদের সাবধানে পদক্ষেপ করা উচিৎ, যাতে শনিদেব না রেগে যান। এই সময় জাতককে শনিবার অবশ্যই শনি চল্লিশা পাঠ করতে হবে।

তুলা রাশি

তুলা রাশি

শনির ধাইয়ার কবলে পড়েছে তুলা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, তুলা রাশি হল শনির পছন্দের রাশি। তা সত্ত্বেও এই সময় তুলা রাশির জাতকদের খুব বুঝেশুনে চলতে হবে। ব্যবসা এবং স্বাস্থ্য সম্পর্কিত বেশকিছু সমস্যা বা বাধার মুখোমুখি হতে পারেন এই রাশির জাতকরা। জাতকদের রাগ এবং অহংবোধ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন জ্যোতিষবিদরা। অন্যথায় শনিদেব রেগে যেতে পারেন এবং জীবনে নানা জটিলতার সন্মুখীন হতে পারেন। কুষ্ঠ রোগীদের ওষুধ এবং অন্যান্য জিনিস দান করে আপনি উপকৃত হতে পারেন।

 ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশিতে শনির অর্ধ-সাড়ে সাতির প্রভাব চলতি বছর এপ্রিল মাসে শেষ হয়েছে। তবুও শনির এই নতুন অবস্থানের প্রভাব পড়তে পারে ধনু রাশির উপরে। এই সময় কিছু কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে জাতকদের। খুব সাবধানে অর্থের ব্য়বহার করতে হবে। এই সময় অপ্রয়োজনীয় বিষয়ে অর্থের অপচয় হতে পারে। পাশাপাশি সন্তানের পড়াশোনা চিন্তার কারণ হতে পারে। আর্থিকভাবে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন জাতকরা। সহায় সম্বলহীন কন্য়া রাশির জাতকের বিবাহে সাহায্য করলে অশুভ সময় দ্রুত কেটে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+