বক্র শনির গোচরে সৃষ্ট বিশেষ যোগ এই রাশিদের জাতকদের বদল করবে আর্থিক পরিস্থিতি
জ্যোতিষ অনুসারে শনি দেড় বছরে নিজের রাশি বদল করে। কিন্তু বিশেষ পরিস্থিতিতে শনি সময়ের আগেই রাশি পরিবর্তন করে। গত ১২ জুলাই শনি বক্রী হয়ে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেছে। ২৩ অক্টোবর ২০২২ সাল পর্যন্ত শনি এরকম স্থিতিতে থাকবে এবং কিছু বিশেষ রাশির কুণ্ডলীতে মহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এই মহাপুরুষ রাজযোগকে খুব শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কাদের ভাগ্যে রয়েছে এই যোগ।

মেষ রাশি
মহাপুরুষ যোগ মেষ রাশির জাতকদের খুব লাভ দেবে। এই জাতকরা হঠাৎ করে অর্থ পেতে পারেন। রাজনীতিতে সক্রিয় জাতকদের বড় পদ অর্জন হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। বিদ্যমান চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়বে। সব মিলিয়ে এই সময়কাল আপনার জন্য লাভদায়ক প্রমাণিত হতে চলেছে।

মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জাতকদের কেরিয়ার-ব্যবসায় ভালো সফলতা পাওয়া যাবে। বিশেষ করে মিথুন রাশির ব্যবসায়ীরা এই সময় বড় লাভ করবেন। তাঁদের ধনলাভ হবে। মান-সম্মান পাবেন তাঁরা। এই সময়কাল তাঁদের বহু উপলব্ধি করাবে। রাজনীতিক ক্ষেত্রে লাভ হতে পারে। চাকুরিজীবীদের নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। বিদেশে কর্মরতদের জন্য বড় লাভ পাওয়ার যোগ রয়েছে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময় সুখবর নিয়ে আসবে। এঁরাও রাশিতে তৈরি হওয়া রাজযোগের সুফল পাবেন। অংশীদারিত্বের কাজেও বিশেষ লাভ হবে। দাম্পত্য জীবনে সুখের পরিমাণ বাড়বে। এই সময় মহিলাদের গর্ভবতী হওয়ার জন্য শুভ সময়। এর পাশাপাশি কর্মক্ষেত্রে একইসঙ্গে পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে সাহায্য করবে। শনি গ্রহের প্রভাবে জীবনে সুখ-শান্তিতে ভরে উঠবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের এই রাজযোগ হঠাৎ করে ধনলাভ করাবে। প্রত্যেক কাজে সফলতা পাওয়া যাবে। আটকে থাকা কাজ শুরু হবে। বিশেষ করে সরকারি ক্ষেত্রের কাজ খুব দ্রুত সম্পন্ন হবে। পরীক্ষা-ইন্টারভিউতে সফলতা পাওয়া যাবে। পড়ুয়ারা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। কোনও ভ্রমণে এই সময় যেতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications