বক্রী শনিদেবের গোচরে নির্মাণ এই বিশেষ যোগ, লাভবান হবেন এই রাশির জাতকরা

জ্যোতিষ শাস্ত্র মতে যখনই শনিদেব রাশি পরিবর্তন করে তার প্রভাব সব রাশিদের ওপরই পড়ে। কারণ বৈদিক জ্যোতিষে শনিদেবকে কর্মফলদাতা মানা হয়ে থাকে। এর অর্থ ব্যক্তিকে কর্মফল অনুসারে ফল প্রদান করে থাকে। এটা সকলেই জানেন যে শনি দেব ১২ জুলাই বক্রী অবস্থায় মকর রাশিতে প্রবেশ করেছে। যার ফলে কিছু বিশেষ রাশির কুণ্ডলীতে পঞ্চ মহাপুরুষ রাজযোগের নির্মাণ হয়েছে।

মেষ রাশি

মেষ রাশি

আপনাদের গোচর কুণ্ডলীতে রুচক ও শশ নামের রাজযোগ তৈরি হয়েছে। আপনাদের এই সময় আকস্মিক ধনলাভ হতে পারে। এর পাশাপাশি ব্যবসায় ভালো লাভ হতে পারে। এই সময় আপনি রাজসত্তাও পেতে পারেন। এর সঙ্গে আপনার রাশিতে শুক্র ও বৃহস্পতি গ্রহ স্বরাশিতে স্থিত রয়েছে। এইজন্য এই সময় আপনার নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। এর সঙ্গে এই সময় আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পাবেন।

মিথুন রাশি

মিথুন রাশি

আপনার রাশিতে ভদ্র ও হংস নামের রাজযোগ তৈরি হতে চলেছে। যার কারণে আপনার ব্যবসায় ভালো ধনলাভ হতে চলেছে। এর সঙ্গে আপনার মান-সম্মানের প্রাপ্তি হবে। রাজনীতিতে সফলতা পেতে পারেন। এই সময় আপনার মতুন চাকরির প্রস্তাব আসতে পারে। অথবা আপনি যদি চাকরি করেন তবে আপনার পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদি আপনার ব্যবসা বিদেশের সঙ্গে যুক্ত থাকে তাহলে ভালো লাভ পেতে পারেন।

কর্কট রাশি

কর্কট রাশি

আপনার গোচর কুণ্ডলীতে শশ ও রুচক নামের রাজযোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি ব্যবসায় আশাপ্রদ ফল পাবেন। এর সঙ্গে ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি ও লাভ স্থানে শুক্র গ্রহ রয়েছে। এইজন্য আপনার আটকে থাকা কাজ আবার শুরু হয়ে যাবে। এর সঙ্গে এই সময় ব্যবসা প্রসারিত হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

আপনার গোচর কুণ্ডলীতে হংস ও ভদ্র নামের রাজযোগ তৈরি হতে চলেছে। আপনাদের এই সময় ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে। সরকারি জরুরি কাজ এই সময় হয়ে যাবে। তার পাশাপাশি যে সব পড়ুয়ারা প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁরা এই রাজযোগের ফলে উত্তীর্ণ হয়ে যাবেন বা কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। এই সময় আপনি ব্যবসার জন্য সফরও করতে পারেন যা আপনার জন্য শুভ ফলদায়ী প্রমাণিত হতে পারে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+