পুজোর আগেই বক্রী বুধ এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে, মান–সম্মান ও অর্থ সবই মিলবে
পঞ্চাঙ্গ মতে গ্রহের রাজকুমার বুধ গ্রহ ১০ সেপ্টেম্বরে সকাল ৯টা ৭মিনিটে কন্যা রাশিতে বক্রী হয়ে গিয়েছে। এখন বুধ এই উল্টো চালে আগামী ২৩ দিন পর্যন্ত থাকবে। অর্থাৎ বুধ ১০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে বক্রী থাকবে। এর আগে বুধ এই রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে মার্গী হয়ে ছিল। এখন এর গতি বদল হওয়ার জন্য কিছু রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে। বুধ কন্যা রাশিতে বক্রী হয়ে ভদ্র যোগের নির্মাণ করেছে।

কন্যা রাশি
বুধ কন্যা রাশিতে বক্রী হয়ে গোচর করছে। এর সঙ্গে এই রাশিতে ভদ্র যোগের নির্মাণও হচ্ছে। এইজন্য এর সবথেকে বেশি প্রভাব পড়বে এই রাশির জাতকদের ওপরে। এই সময় কন্যা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি দেখা দেবে। আপনি আপনার কথার মাধ্যমে মানুষের মন জয় করে নেবেন। এতে আপনার সব কাজ হয়ে যাবে। ব্যবসায় অধিক লাভ হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। ভদ্র যোগের নির্মাণে এই মানুষেরা কুশল রণনীতি তৈরি করতে সফল হবে। এই সময় আপনার পদোন্নতির যোগ রয়েছে। সরকারি চাকরি পাবেন। সন্তান পাওয়ার আশা পূরণ হতে পারে।

মকর রাশি
বুধের বক্রী হওয়া মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। এদের সব মামলার সমাধান হয়ে যাবে। ঘর-পরিবারের সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি হবে। ধার্মিক আয়োজনে সামিল হতে পারেন। যদি বড় কোনও কাজ শুরু করতে চান তো এই সময় অতি উত্তম হতে চলেছে। এই সময় আপনি সব কাজে সফলতা পাবেন। সরকারের সহযোগিতা পাবেন। আদালতে মামলা আপনার পক্ষে থাকবে। শত্রু পরাজিত হবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য বুধ বক্রী শুভ ফল দিতে চলেছে। এই সময় বৈবাহিক জীবন সুখের হবে। যারা বিবাহযোগ্য তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। এরা শ্বশুরবাড়ির পক্ষ থেকে পুরো সহযোগিতা পাবেন। চাকরিতে পদোন্নতি পাওয়া যাবে।

বুধ গ্রহের প্রভাব
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বাক, বুদ্ধি, গণিত ও যোগাযোগের কারক গ্রহ বলে মনে করা হয়। যাদের কুণ্ডলীতে বুধ গ্রহ শক্তিশালী তারা ব্যবসা, শিক্ষা ও চাকরিতে সাফল্য পান। একইভাবে বুধ যদি কারো কুণ্ডলীতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। মিথুন এবং কন্যা দুটি রাশির শাসক গ্রহ বুধ। কন্যা রাশিকে তার উচ্চ রাশি এবং মীন রাশিকে নিম্ন রাশি বলে মনে করা হয়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications