অস্ত যাওয়া বুধের উল্টো চাল এই গ্রহদের ভাগ্য খুলতে চলেছে, অর্থ–সম্মান সব মিলবে একবারে

বুধ গ্রহ বর্তমানে কন্যা রাশিতে বক্রী হয়ে এখন উল্টো চালে চলছে। এর আগে বুধ অস্ত চলে গিয়েছিল। এখন বুধ ২৬ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতে থাকবে এবং ২ অক্টোবর পর্যন্ত বক্রী থাকবে। বুদ্ধি, ব্যবসা ও ধনের কারক গ্রহ বুধের অস্ত যাওয়া ও বক্রী হওয়ার প্রভাব সব ১২ রাশির জীবনের ওপর প্রভাব ফেলে। বুধ গ্রহের পরিস্থিতিতে অনবরত হওয়া এই পরিবর্তন সব কিছু রাশির জন্য একেবারে শুভ নয়।

বুধের প্রভাব আমাদের ওপর

বুধের প্রভাব আমাদের ওপর

বুধকে নবগ্রহের যুবরাজ বলা হয়। জ্যোতিষ অনুযায়ী বুধবারের অধিপতি গ্রহ বুধ। বৌদ্ধিক ক্ষমতা, বিবেক, যোগাযোগ স্কিল, বাকচাতুর্য ইত্যাদিকে নিয়ন্ত্রিত করে বুধ। কোষ্ঠিতে বুধ মজবুত থাকলে সেই জাতকের ভাবমূর্তি অত্যন্ত প্রভাবশালী হয়। আকর্ষক ব্যক্তির অধিকারী হন এমন জাতক। নিজের বুধকে মজবুত রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকা উচিত।

বক্রী বুধ থাকলে সব কাজ বিগড়ে যায়

বক্রী বুধ থাকলে সব কাজ বিগড়ে যায়

বুধের বক্রী হওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ বুধের উল্টো চাল মানুষের ভাষার ওপর বড় প্রভাব ফেলে। বক্রী বুধের কারণে মানুষ তিক্ত কথা বলতে শুরু করে, ছোট ছোট কথা বড় বিবাদের রূপ নেয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। মানুষের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এরকমভাবে গ্রহের অস্ত হওয়াও জ্যোতিষে ভালো বলে মনে করা হয় না। অস্ত যাওয়া গ্রহ দুর্বল ও নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, যারা বুধ গ্রহের বিপরীতমুখী, তারা অর্থ লাভ করে, তারা বুদ্ধিমত্তা ও বাকশক্তির সদ্ব্যবহার করতে সক্ষম হয়।

এই রাশিদের জন্য বক্রী বুধ শুভ

এই রাশিদের জন্য বক্রী বুধ শুভ

কন্যা রাশিতে বুধের বক্রী চাল মেষ, সিংহ, বৃশ্চিক, ধনু ও কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই শুভ প্রমাণিত হবে। এই জাতকদের চাকরি ও ব্যবসায় খুব লাভ হবে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। পদ-অর্থ পাবেন তাঁরা। বিনিয়োগে লাভ হবে। এঁরা কোনও বড় কাজের যোজনা তৈরি করবে। নিজের কথা ও বুদ্ধির জোরে কাজ হবে। তর্ক করার ক্ষমতা বাড়বে।

এই রাশির জাতক থাকুন সাবধান

এই রাশির জাতক থাকুন সাবধান

বুধের বক্রী চাল বৃষ, মিথুন ও তুলা রাশির জাতকদের জন্য মোটেও ভালো নয়। এই রাশিদের খরচ বাড়বে। সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে। চাকরিতে বদলি হতে পারে। বারি রাশিদের জন্য এই সময় স্বাভাবিক থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+