স্বরাশিতে বক্রী বৃহস্পতি, এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে শীঘ্রই
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি এই সময় নিজের রাশি মীনে রয়েছে এবং বক্রী গতি অবস্থায় আছে। বৃহস্পতির স্বরাশি মীনে বক্রী হওয়া কেন্দ্রে ত্রিকোণ রাজযোগ তৈরি করছে, যেটাকে খুবই শুভ বলে মনে করা হয়। বৃহস্পতি জুলাইতে বক্রী হয়েছে এবং ২৪ নভেম্বর পর্যন্ত উল্টো চালেই যাত্রা করবে। এই সময় ৩ রাশির জাতকদের জন্য এই সময় খুবই শুভ হতে চলেছে। এই সময় এই জাতকদের চাকরি ও ব্যবসায় দারুণ লাভ হবে।

বৃহস্পতি গ্রহ
বৃহস্পতিই আমাদের জীবনের পরিপূরক কারণ এটাই একমাত্র গ্রহ যা আমাদের জীবনে সব করাতে পারে। যেমন এই গ্রহ কাউকে প্রখর জ্ঞান প্রদান করে, আবার উল্টো দিকে জ্ঞানহীনও করতে পারে। এই গ্রহ এক দিকে উদারতা দেয়, আবার উল্টো দিকে কাউকে কৃপণ বানায়। এই গ্রহ মানুষকে সব থেকে ভাল কাজ করতে সাহায্য করে, আবার খারাপ কাজ করাতেও ইনিই পারেন। এই গ্রহই মানুষের ঋণ তৈরি করে আবার ঋণ থেকে মুক্তির পথও এই গ্রহই দেয়।

বৃষ রাশি
মীন রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে ত্রিকোণ রাজযোগ তৈরি করেছে যা খুবই শুভ প্রভাব ফেলবে বৃষ রাশির জাতকদের ওপর। এই রাশিদের আয় বাড়বে। নতুন উৎস থেকে আয় আসবে। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি হবে। ব্যবসায়ীদের লাভ হবে। বড় কোনও চুক্তি হতে পারে। সম্পত্তি-গাড়িতে বিনিয়োগের জন্য ভালো সময় এটা, পুরনো অসুখ থেকে স্বস্তি মিলবে।

কর্কট রাশি
বক্রী গুরু কর্কট রাশিদের ভাগ্য ফিরিয়ে আনবে। এরা সব কাজে ভাগ্যের সহায়তা পাবে। আটকে থাকা কাজ শুরু হবে। যারা বিদেশ যেতে চায় তাদের ইচ্ছা পূরণ হবে। অন্যথা দেশেই লম্বা ভ্রমণ হতে পারে। বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদেরও লাভ হবে। আদালতের মামলা মিটে যাবে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় বক্রী বৃহস্পতি দারুণ সাফল্য দিতে পারে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। পদোন্নতি পেতে পারে। ব্যবসায়ীরা অর্থ লাভ করবে এই সময়।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications