উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২ -এ জয়ী হবে কারা! জ্যোতিষবিদ জানালেন তাঁর ভবিষ্যদ্বাণী
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২ -এ জয়ী হবে কারা! জ্যোতিষবিদ জানালেন তাঁর ভবিষ্যদ্বাণী
আর মাঝে মাত্র কয়েক মাসের অপেক্ষা। গোটা উত্তরপ্রদেশ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। বিভিন্ন জায়গায় পোস্টার থেকে ব্যানারে সেজে উঠছে যোগী রাজ্য। কানপুরের গলি পথ থেকে শুরু করে লখনউয়ের রাজপথ পর্যন্ত বিভিন্ন পার্টির পোস্টার ব্যানার কার্যত ছয়লাপ রাস্তা। ২০২১ সালের বাকি কয়েকটি মাস কাটিয়ে অই রাজ্যই দেখতে চলেছে আগামী দিনে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। শেষবার যে নির্বাচনে কার্যত সমাজবাদী পার্টির যাদবদের টেক্কা দিয়ে বাজিমাত করে দেন চাণক্য অমিত শাহ। এবার সেই উত্তরপ্রদেশ ফের একবার পাখির চোখ হয়ে উঠছে রাজনৈতিক আঙিনায়। কথায় বলে, যে পার্টির দখলে উত্তরপ্রদেশের মসনদ রয়েছে, সেই পার্টিই সংসদে রাজ করে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজৈনিক গণিতে উত্তরপ্রদেশ কার্যত প্রেস্টিজ ফাইট গোবলয়ের সমস্ত দলের জন্য। একদিকে মায়াবতীর বিএসপি, অখিলেশদের সপা, অন্যদিকে প্রিয়াঙ্কাকে সামনে রেখে কংগ্রেস, এবং যোগী আদিত্যনাথকে সামনে রেখে ময়দানে জোরদার মেজাজে রয়েছে বিজেপি। এরই মাঝে এআইএমএম- এর আসাদউদ্দিন ওয়েইসি নজর কাড়তে শুরু করে দিয়েছেন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ২০২২ ভোটের ফলাফল কী হতে পারে তা নিয়ে জ্যোতিষ মহলেও কম চর্চা চলছে না। পণ্ডিত জগন্নাথ গুরুজি ইতিমধ্যেই তাঁর মত প্রকাশ করেছেন।

উত্তরপ্রদেশ নির্বাচন ইস্যু
'অপরাধ' এর মতো ইস্যু উত্তর প্রদেশ নির্বাচনে চিরকালই বড় ভূমিকা পালন করেছে। সেই জায়গা খানিকটা এগিয়ে যোগীগড়ে পর পর ডনদের ধরপাকড় ও তাঁদের জেলবন্দীর ঘটনা এবং এনকাউন্টার অনেকেরই নজর কেড়েছে। তবে কার্যত করোনা পরিস্থিতিতে যোগী সরকার খানিকটা ব্যকফুটে চলে গিয়েছে। যোগী সরকার যেভাবে করোার দ্বিতীয় স্রোতে রাজ্য প্রশাসন পরিচালনা করেছে, তাতে বিজেপির মধ্যেই একটা অংশ অসন্তুষ্ট ছিল। এদিকে, ওই ইস্যুতে প্রিয়াঙ্কা, অখিলেশ মায়াবতীরা প্রবলভাবে সরব হয়ে সরকার বিরোধিতা করেন। সেই জায়গা থেকে করোনা ও স্বাস্থ্য পরিস্থিতি এখানের ভোটে বড় ইস্যু। এছাড়াও হিন্দু ভোটব্যঙ্ককে ঘিরে নিজের মতো করে কৌশল তৈরি করছে সমস্ত পার্টি গুলি। এছাড়াও রয়েছে জাতপাতের ভোটব্যাঙ্ক। আর এই সমস্ত দিক মিলিয়ে ক্রমেই তেতে উঠছে উত্তরপ্রদেশের নির্বাচনের পিচ!

পণ্ডিত জগন্নাথ গুরুজি কী বলছেন?
কর্ণাটকে যে বিএস ইয়েদুরাপ্পা পদত্যাগ করবেনই তা আগে থেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন পণ্ডিত জগন্নাথ গুরুজি। সেই ঘটনা সত্যি হওয়ার পর, এবার তিনি উত্তরপ্রদেশ নির্বাচন ২০২২ এর দিকে তাকিয়ে রয়েছেন। তাঁর মতে এই নির্বাচনে বেশ খানিকটা বেগ পেতে হবে যোগী সরকারকে। তাঁর সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে দাবি করেন জ্যোতিষবিদ পণ্ডিত জগন্নাথ গুরুজি। সহজে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জয় পাবেন না বলেও জানিয়ে দেন তিনি। তাঁর মতে সমাজবাদী পার্টির জমি শক্ত হতে শুরু করেছে। ফলে সেই জায়গা থেকে আগামীবছর উত্তরপ্রদেশ কাঁটে কি টক্কর দেখবে।

যোগী-ভাগ্য
পশ্চিমবঙ্গ নির্বাচনের সময় বহু জ্যোতিষবিদের ভবিষ্যদ্বাণী ছিল যে মুখ্যমন্ত্রীর মসনদে বসে প্রশাসন ও পার্টির কাজ সামলে মমতার পক্ষে জয় পাওয়া কঠিন চ্যালেঞ্জ। সেই একই বার্তা রয়েছে যোগী আদিত্যনাথের ক্ষেত্রে। বহু জ্যোতিষীর মতেই উত্তরপ্রদেশে রাজনৈতিক যুদ্ধ ও প্রশাসনিক চেয়ারে বসে দায়িত্বভার সামলাতে গিয়ে বেগ পেতে হবে বিজেপির দাপুটে নেতা যোগী আদিত্যনাথকে। ফলে লড়াই কার্যত জোরদার হতে চলেছে।

বিরোধীদের ক্ষেত্রে কী হতে পারে?
পণ্ডিত জগন্নাথ গুরুজির জ্যোতিষ গণনা অনুযায়ী, বিজেপি বিরোধী পার্টিগুলি আগের বারের থেকে ভালো পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। কংগ্রেস, সমাজবাদী পার্টি, বিএসপি আগের বারের থেকে ভোটের অঙ্কে ইতিবাচকভাবে ভালো ফলের দিকে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ভালো পরিস্থিতিতে থাকবে বলে বিশ্বাস পণ্ডিত জগন্নাথ গুরুজির। তাঁর জ্যোতিষ গণনা এমন কথাই বলছে।












Click it and Unblock the Notifications