জানেন পুরানো বা ছেঁড়া পার্স ব্যবহার করলেও আর্থিক সমস্যা দূর হয়, কিন্তু কীভাবে

জানেন পুরানো বা ছেঁড়া পার্স ব্যবহার করলেও আর্থিক সমস্যা দূর হয়, কিন্তু কীভাবে

সব মানুষই পার্স ব্যবহার করে থাকেন। সকলে চান তাদের সেই পার্স সবসময় যেন টাকায় ভরে থাকে। কিন্তু সবার ব্যক্তির জন্য সেটা কখনই হয় না। সেই সঙ্গে প্রতিটি মানুষই জীবনে সুখী হতে চান। আর জীবনে সুখের জন্য মানুষের জীবনে টাকার দরকার। যদি কোনও ব্যক্তি জীবনে ম্যানিব্যাগ ভর্তি টাকা দেখতে চান, তাহলে এই কাজগুলো মেনে চলুন। বাস্তুশাস্ত্রে প্রতিটি ব্যক্তির সঠিক স্থানে বসবাস করা দরকার, শুধু তাই নয়, নানান নির্দেশের কথা উল্লেখ করা থাকে। কোথায় কোন জিনিসপত্র রাখবেন, গুরুত্বপূর্ণ জিনিস কোন দিকে রাখা উচিত তার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বাস্তুশাস্ত্রে রংকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোন দিন কোন রঙের পোশাক পরবেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। জীবনের সুখ সমৃদ্ধি পরিপূর্ণ থাকার জন্য কী কী করনীয় তা বলে দেওয়া হবে নিম্নে। জ্যোতিষশাস্ত্রে পুরানো পার্স কীভাবে ব্যবহার করবেন, তা বলা আছে। আবার পার্সে এমন কিছু জিনিস আছে তা রাখলে জীবনে অনেক টাকার অধিকারী হওয়া যায়। তাহলে সেই ব্যক্তির জীবনের টাকার কষ্ট হয় না। ম্যানিব্যাগে সবসময় টাকা ভরে থাকবে, জীবনে আর্থিক সমস্যা ক্ষেত্রেও উন্নতির দিকে এগিয়ে যাবজায়।তাহলে এই জিনিসগুলি পার্সে রাখুন।

এক টাকার কয়েন

এক টাকার কয়েন

ছেঁড়া বা পুরানো পার্স ছাড়াও যদি কোন ব্যক্তি নতুন পার্স কেনেন তাহলে সেই ব্যক্তি পার্সে এক টাকার কয়েন রাখুন। যদি পারেন একটি লাল কাপড়ে এক টাকার কয়েকটি যদি মুড়ে রাখেন তাহলে আপনি জীবনে অনেক টাকা উপার্জন করতে পারবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে আপনার পার্সে সব সময় টাকা ভরে থাকবে।

 চালের দানা

চালের দানা

অনেকেই আছেন যারা পার্স ছিড়ে গেলে ফেলে দেন। কিন্তু সেই পার্স ফেলে না দেওয়া উচিত। ওই ছেঁড়া পার্সে চালের দানা ভরে রেখে দিন। যদি আপনি পুরানো পার্সটি ফেলে দিয়ে নতুন পার্স কেনেন তাহলে আপনি নতুন পার্সেও চালের দানা রাখতে পারেন। তাহলে আপনার আর্থিক সঙ্কট মিটবে। সেই সঙ্গে ইতিবাচক শক্তি পাবেন। আপনার পার্সে টাকা ভরে উঠবে। আপনি জীবনে ভাগ্যবান হয়ে উঠবেন।

পুরানো পার্স

পুরানো পার্স

পুরানো পার্স কখনই ফেলবেন না। তবে, ছেঁড়া পার্স ব্যবহার করবেন না। যদি করেন তাহলে এগুলি মেনে চলুন। কারণ এতে রাহু দুর্বল হয়ে পরে। সেই সঙ্গে জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। লাল কাপড় বেধে পুরানো পার্স নিরাপদে রাখতে পারেন। তবে, অবশ্যই সেই পার্সে চাল, রুমাল বা টাকা ভরে রাখতে একদম ভুলবেন না। তাহলে সমস্যা আপনার পিছু ছাড়বে না। সেই সঙ্গে আর্থিক সঙ্কট বাড়তে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+