সামান্য শুকনো লঙ্কা বদলে দিতে পারে আপনার ভাগ্য, জানুন কীভাবে বিপদের মোকাবিলা করবেন

শুকনো লঙ্কা যে খাবারের স্বাদ বাড়ায় তা আমাদের কারোরই অজানা নয়। তবে এটা কী জানেন যে শুকনো লঙ্কার জন্য ভাগ্য ঘুরে যেতে পারে। তা নিশ্চয়ই অনেকেরই অজানা! জ্যোতিষ শাস্ত্রে শুকনো লঙ্কার এক বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক সময় অনেকেরই মাঝে মধ্যে নানান সমস্যায় পড়েন, যা থেকে তারা কোনভাবেই মুক্তি পান না। মুক্তির নানান উপায় খোঁজার চেষ্টা করলেও বৃথা যায় তার সেই সময়। কিন্তু সেসময় এই শুকনো লঙ্কার যে কী গুন তা একমাত্র যারা তা ব্যবহার করেন তারাই জানেন। অনেক বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জেনে নিন শুকনো লঙ্কার মাধ্যমে জীবনে কীভাবে সফল্য আনবেন এবং সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারবেন।

বাধা-বিপদ কীভাবে কাটাবেন

বাধা-বিপদ কীভাবে কাটাবেন

জীবনে কোনও বাধা-বিপদ কাটাতে শুকনো লঙ্কার বড় ভূমিকা রয়েছে। একটি বড় পাত্রে জল নিয়ে সাতটি শুকনো লঙ্কার বীজ দিন, ঘুমাবার আগে সেই পাত্রটি মাথার কাছে রাখুন। সকালে ঘুম থেকে উঠে পাত্রটি মাথার উপর সাতবার ঘুরিয়ে জলটি ঘরের বাইরে ফেলে দিন। তাহলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে। আপনি শান্তিতে থাকতে পারবেন।

 ব্যবসায় সাফল্য পেতে কী করবেন

ব্যবসায় সাফল্য পেতে কী করবেন

যারা ব্যবসা করেন তাদের অনেক সময় অসুবিধা সম্মুখীন হতে হয়। ব্যবসায় সেভাবে অনেক সময় লাভ হয় না। কিন্তু তার সঠিক কারণ তারা কেউই খুঁজে পান না। যদি ব্যবসায় সঠিক লাভ করতে চান তাহলে তিনটি মাটির প্রদীপে সরিষার তেল, নুন, গোটা ধনে, একটি শুকনো লঙ্কা রাখুন। তারপর ওটা দিয়ে নিয়ে আপনি যেখানে ব্যবসা করছেন, সেই ব্যবসায় স্থানে গিয়ে পাত্রটি রাখুন। কিছুদিনের মধ্যেই আপনি সুফল পাবেন এবং আপনার আয় বাড়বে।

 জীবনে ব্যর্থতা কাটাতে কী করণীয়

জীবনে ব্যর্থতা কাটাতে কী করণীয়

জীবনের সব কাজে ব্যর্থ হন অনেকেই। অর্থাৎ কাজে যদি সফলতা না পান তাহলে সেই ব্যক্তিটি ক্রমশই ভাঙতে থাকেন। জীবনের সফলতা পেতে শুকনো লঙ্কার অবদান অনেক। পাঁচটি শুকনো লঙ্কা বাড়ির দোরগোড়ায় রাখুন। তারপরে শুভ কাজে যাওয়ার আগে শুকনো লঙ্কার পাশ দিয়ে পা রেখে বাড়ির বাইরে পা রাখুন। তাহলে অবশ্যই আপনি জীবনের সাফল্য পাবেন এবং জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবেন।

চোখের সমস্যা কীভাবে কাটান

চোখের সমস্যা কীভাবে কাটান

যদি কোনও ব্যক্তির চোখের সমস্যা দেখা দেয়, তার থেকে মুক্তি পেতে আপনারা সাতটি শুকনো লঙ্কা মুঠো করে মাথা থেকে সাতবার সোজা এবং সাতবার উল্টে নিন তারপর শুকনো লঙ্কাগুলো আগুনে দিয়ে পুড়িয়ে দিন। বিশ্বাস করা হয় এতে আপনার চোখের যদি কোন অসুবিধা থাকে, তাহলে তার থেকে আপনি মুক্তি পাবেন।

 কীভাবে শত্রুদের থেকে মুক্তি পাবেন

কীভাবে শত্রুদের থেকে মুক্তি পাবেন

যাদের শত্রু সংখ্যা অনেক অর্থাৎ শত্রু তাদের ক্ষতি করবে সেটা তারা বুঝতে পারছেন কিন্তু তার সমাধান কীভাবে করবেন, তা বুঝতে পারছেন না। জেনে নিন কীভাবে তার সমাধান করবেন। মঙ্গলবার বা শনিবার আপনার বাড়ির সামনে একটি গর্ত করুন, শত্রুর নাম করে পাঁচটি শুকনো লঙ্কা পাঁচবার ঘুরিয়ে সেই গর্তে শুকনো লঙ্কা গর্তে পুঁতে দিন। অবশ্যই মনে রাখবেন পোঁতা হয়ে গেলে পেছনে ফিরে তাকাবেন না। তাহলেই আপনার শত্রুর সংখ্যা জীবন থেকে অনেকটাই কমতে থাকবে এবং কেউ আপনার ক্ষতি করতে পারবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+