কারও 'সই' দেখে তাঁর চরিত্রের অজানা কথা বোঝা যায়! কীভাবে সম্ভব হবে জানুন
কারোর 'সই' দেখে তাঁর চরিত্রের অজানা কথা বোঝা যায়! কীভাবে সম্ভব জানুন
অন্য কোনও ব্যক্তি সম্পর্কে অজানা কথা জানার আগ্রহ বহু মানুষেরই থাকে। শাস্ত্র বলছে একজন মানুষের হাতের লেখার ধরনই বলে দিতে পারে সেই মানুষটি কেমন হন। সেই ব্যক্তির চরিত্রের অন্তর্নিহিত নানান দিক জানা যায় কেবলমাত্র তাঁর হাতের লেখা দেখে। এই বিষয়ে প্রথম পর্বেই একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। আজ ২য় পর্ব।

শান্ত ও ভদ্র মানুষের লক্ষণ
শাস্ত্র বলছে, একজন ব্যক্তি যদি গোল গোল আকারে অক্ষর লিখে নিজের সই করেন এবং সেই সই যদি খুবই 'স্মুথ' গোছের হয়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি অত্যন্ত সহজ , সরল ও শান্ত প্রকৃতির মানুষ।

কৌণিক অক্ষরের সই
বেশ কিছু মানুষ রয়েছেন যাঁরা সই করার সময় অক্ষরগুলি কৌণিকভাব লিখতে পছন্দ করেন। অর্থাৎ হাতের লেখার ধরন গোলাকার নয়, বরং কোণের খোঁচা দেওয়া অক্ষর থাকে তাতে। এঁরা খুবই মিশুকে, আকর্ষণীয় , ও ভদ্র স্বভাবেরে মানুষ হন।

আন্ডারলাইন ও সই
আন্ডারলাইন রয়েছে এমন সই বহুবার দেখা যায় অনেকের ক্ষেত্রেই। আর শাস্ত্র মতে এমন ব্যক্তিরা খুবই আত্নবিশ্বাসী হন। এঁদের একটা অহং বোধ থাকে। বলা হয়, এঁরা ছোট থেকেই খুব 'লাকি'। কোনও সমস্যাই এঁদের গায়ে লাগে না।

সই-এর মাঝ বরাবর আন্ডারলাইন থাকলে...
সই -এর মাঝ বরাবর আন্ডারলাইন শুরু হলে তার থেকে বোঝা যায় যে সেই মানুষ ধ্বংসাত্মক হতে পারেন। বহুক্ষেত্রে এঁরা ত্যাগের রাস্তায় যেতে পারেন। শাস্ত্র বলছে, বহু সময় এঁরা বিশ্বের মানুষের সঙ্গে 'অ্যাডজাস্ট' করতে সমস্যায় পড়েন।

বড় অক্ষর সামনে থাকলে
সইয়ের প্রথম অক্ষর বড় হাতে লিখে তারপর অনেকটা জায়গা ফাঁকা ছেড়ে দিলেন বুঝতে হবে, সেই ব্যক্তি আসলে শিল্পী। তবে , তাঁর মনের মধ্যে যৌনতা নিয়ে একাধিক বাসনা রয়েছে বলেও দাবি করেন শাস্ত্রজ্ঞরা। এই ধরনের মানুষরা অর্থের দিকেও ঝুঁকে থাকেন, বলে দাবি সই-বিষয়ক শাস্ত্রজ্ঞদের।












Click it and Unblock the Notifications