জুলাইয়ে দু’বার স্থান বদল শুক্রের, মনের ইচ্ছা পূরণ হতে চলেছে এই রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে শুভ গ্রহের মধ্যে ধরা হয়। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে । সেই সময় তাঁরা নানান রকম যোগও তৈরি করে থাকে।
জুলাই মাসে শুক্র দু’বার ঘর পরিবর্তন করবে। প্রথম সে কর্কট রাশিতে এবং দ্বিতীয় সিংহ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিয়ে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন।

- কবে শুক্র ঘর পরিবর্তন করবে?
আগামী মাসে শুক্র ৭ জুলাই চন্দ্রের নিজস্ব রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপর ৩১ জুলাই সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে। শুভ গ্রহ দু’বার রাশি পরিবর্তন করায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। নতুন সম্পত্তির মালিক কোন রাশির জাতক জাতিকারা, জানুন।
- কর্কট রাশি
শুক্রের স্থান বদলে কর্কট রাশির ব্যক্তিদের দ্বার খুলবে। আপনার দ্বাদশঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। যে কাজ করবেন সেখানে সফলতা আসবে। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আপনার কথায় অনেকেই প্রভাবিত হবেন। তাছাড়া আপনি যদি শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করতে যান করতে পারেন। সেখান থেকে অর্থ লাভ হবে এই রাশির জাতক জাতিকাদের।
- মেষ রাশি
শুক্রের অন্যের রাশিতে গমনের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার চতুর্থ ও পঞ্চম ঘরে প্রবেশ করবে শুভ গ্রহ। পারিবারিক জীবনে সুখ লেগে থাকবে আপনার। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত তাদের আর্থিক দিকে লাভ হবে। সমাজের সম্মান, প্রতিপত্তি বাড়তে থাকবে আপনার। জীবনে আসবে আরও সুযোগ সুবিধা। আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের ভালো সময় শুরু হবে। এই সময় আপনি চাকরি থেকে ব্যবসার সফলতা অর্জন করতে পারবেন। টাকা, পয়সা বাড়বে। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনি। তাছাড়া কঠোর পরিশ্রম করছেন তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা ব্যবসায়ে বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। আপনি যদি বিদেশে আপনার কেরিয়ার বা ব্যবসা শুরু করার চেষ্টা করেন, করতে পারেন। বাজারে আপনার সুনাম ধরে রাখতে পারবেন। পুরনো ব্যবসা থেকে অর্থ লাভ হতে পারে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications