একবার নয় দু’বার শনির গোচর, আগামী বছর মালামাল হতে চলেছে এই রাশিরা
২০২৩ সালের শুরুতেই গ্রহদের স্থিতিতে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। এতে শনির পরিস্থিতি খুবই মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। ২০২৩ সালের ১৭ জানুয়ারি শনি গোচর করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরপর আবার ৩ ফেব্রুয়ারি শনি অস্ত যাবে। শনির এই অবস্থানে ১৫ দিনের মাথায় ২ বার পরিবর্তন সব রাশিদের জীবনের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে। আসুন জেনে নিই যে শনি গ্রহের গোচর ও অস্ত যাওয়া কোন কোন রাশির জাতকদের ওপর শুভ প্রভাব ফেলবে।

বৃষ রাশি
২০২৩ সালে শনির রাশি পরিবর্তন এবং আবার শনির অস্ত যাওয়া বৃষ রাশির জাতকদের জন্য খুব লাভদায়ক প্রমাণিত হবে। এই জাতকদের চাকরিতে উন্নতি দেখা দেবে। বলতে পারেন যে আপনি সফলতার চূড়া স্পর্শ করবেন। আপনার প্রভাব এবং মান-সম্মান বাড়বে। আপনার আয়ে ভালো ধরনের বাড় বাড়ন্ত দেখা দেবে। এই রাশির ব্যবসায়ীরা খুব লাভ করবে। পরিবারে সুখ-স্বাচ্ছন্দ্য আসবে।

তুলা রাশি
তুলা রাশিদের ওপর এমনিতেও শনিদেব সর্বদা তাঁর কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। ২০২৩ সালে শনির গোচর ও শনির অস্ত যাওয়া এই রাশির জন্য শুভ। এই জাতকদের এই সময় শিক্ষা ও কেরিয়ারে বড় ধরনের লাভ হবে। কোনও বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন। নতুন চাকরি, পদোন্নতি, বেতন বৃদ্ধি হওয়ার পূর্ণ যোগ রয়েছে। ব্যবসায় বৃদ্ধি হবে। নতুন ঘর-বাহন কিনতে পারেন।

মকর রাশি
২০২৩ সালে শনি মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং আবার অস্ত যাবে। এর শুভ ফল মকর রাশির জাতকদের ওপর দেখতে পাওয়া যাবে। আটকে থাকা কাজ দ্রুত শুরু হয়ে যাবে। অর্থলাভ হবে। আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হবে। নতুন সুযোগ পাওয়া যাবে। ব্যবসায় উন্নতি হবে। বড় কোনও চুক্তি হতে পারে। সব মিলিয়ে শনি সব দিক থেকে আপনাকে লাভ দেবে।

মিথুন রাশি
এই রাশির জন্যও আগামী সময়টি খুব ভালো হতে চলেছে। জানুয়ারি মাস থেকে এই রাশির জাতকরা খুব ভালো ফল পাবেন। জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন এবার। অর্থকষ্ট অনেকটাই কেটে য়েতে পারে এই সময়ে। এমনকী ব্যবসায় লাভের মুখও দেখবেন তাঁরা। বিনিয়োগের সুফল পাবেন। পারিবারিক সম্পর্কের উন্নতি হবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications