Rajyogs 2024: মার্চে তৈরি হবে শশ ও মালব্য রাজযোগ, অর্থ প্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে থাকে, যার বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ওপরে,অন্য রাশিতে গমন করার সময় গ্রহরা নানান রকম যোগও তৈরি করে থাকে, ৫০০ বছর পর মার্চ মাসে একসঙ্গে দুটি রাজযোগ তৈরি হবে।
একটি শশ রাজযোগ, অপরটি হল মালব্য রাজযোগ, শুভ যোগগুলি প্রথমটি তৈরি করবে শুক্র গ্রহ, অপরটি তৈরি করবে শনি গ্রহ। গ্রহের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে তাদের লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিরা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। প্রত্যেকটি কাজেই আপনার পরিবার আপনার পাশে থাকবেন। আত্মীয়দের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। আপনার প্রতিভা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এই সময়ে ভ্রমণের সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা ভালো যাবে। দাম্পত্য জীবনে শান্তি বিরাজ করবে। স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আরোও ভালো থাকবে।এই সময়ে নতুন ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে। নয়া সম্পত্তির মালিক হতে পারেন আপনারা। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে শুভ সময় শুরু হবে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ওপর মালব্য ও শশ রাজযোগের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনার কর্মজীবনে খুব ভালো সুযোগ আসবে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এটি অপ্রত্যাশিতভাবে লাভ হওয়ার সময়। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মানসিক চাপ অনেকটাই কমবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। স্মৃতিশক্তি আরও বাড়বে, কঠোর পরিশ্রম করলে আপনিও জীবনে সফলতার শিখরে পৌঁছাতে পারবেন। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। চাকরিজীবীদের জন্য সময় ভালো। ধর্মীয় ও শুভ কাজে অংশ নিতে পারবেন আপনি ।এসময় আর্থিক দিকে লাভ হবে। তাছাড়া আপনি যদি সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications