দুই দিনের মধ্যে দু’‌টি বড় গ্রহের গতিপথ বদল, এই রাশিদের জীবনে আসতে চলেছে সুসময়

২দিনের মধ্যে দু’‌টি বড় গ্রহের গতিপথ বদল, এই রাশিদের জীবনে আসতে চলেছে সুসময়

বুধের সোজা চাল ও শনির উল্টো চাল মানুষের জীবনে খুব বড় প্রভাব ফেলে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে দু'‌টি গুরুত্বপূর্ণ গ্রহের গতিবিধি মাত্র দুই দিনের মধ্যে বদলে গিয়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে বুধ ও শনির গতিবিধিতে এই বদল বড় পরিবর্তন নিয়ে আসবে। শনি কর্ম অনুযায়ী ফল দেওয়া দেবতা এবং তিনি জাতকদের আর্থিক স্থিতি, স্বাস্থ্য, কেরিয়ার, সম্পর্কের ওপর প্রভাব ফেলে। অন্যদিকে বুধ গ্রহ ধন, ব্যবসা, বুদ্ধি ও খবরের কারক বলে মনে করা হয়। মাত্র ২ দিনের মধ্যে এই দুই গ্রহের বদল কোন কোন মানুষের জীবনে বদল নিয়ে আসবে দেখুন।

মেষ রাশি

মেষ রাশি

বুধের সোজা চাল ও বক্রী শনির ফলে মেষ রাশিদের খুব লাভ হবে। তাঁরা চাকরি, ব্যবসায় সফলতা পাবেন। অর্থ লাভ হবে। বাড়িতে সবার সঙ্গ ও ভালোবাসা পাবেন। পুরনো ঝগড়া মিটে যাবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের বুধ ও শনির বদলে যাওয়া গতিবিধি শুভ ফল দেবে। ভাগ্যের সঙ্গ পাওয়ার ফলে সব কাজ সময়মতো পূরণ হবে। আটকে থাকা কাজও হবে। মানুষের থেকে সহযোগিতা পাওয়া যাবে। স্বাস্থ্য আরও ভালো হবে।

ধনু রাশি

ধনু রাশি

বুধ সোজা পথে থাকায় এবং শনি পিছিয়ে যাওয়ার কারণে ধনু রাশির জাতকরা কর্মজীবনে সুবিধা পাবেন। নতুন সুযোগ পাওয়া যেতে পারে। পদোন্নতি-বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির জন্য প্রস্তুত ব্যক্তিরা সাফল্য পাবেন। পরিবারে কোনো ভালো খবর আসতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনির বক্রী ও বুধের সোজা চালের ফলে কুম্ভ রাশির কেরিয়ারে বড় সফলতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে সম্মান ও পদোন্নতি পাওয়া যাবে এই সময়। আটকে থাকা অর্থ এই সময় পেয়ে যাবেন। অপ্রত্যাশিত ধন পাবেন। নতুন সুযোগ পাওয়া যাবে যা খুব ফলদায়ক প্রমাণিত হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+