মাত্র ১৫ দিনের ব্যবধানে হবে দুটি গ্রহণ, ব্যাপক প্রভাব ফেলতে চলেছে কিছু রাশির জীবনে

মাত্র ১৫ দিনের ব্যবধানে হবে দুটি গ্রহণ, ব্যাপক প্রভাব ফেলতে চলেছে কিছু রাশির জীবনে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিটি মহাজাগতিক ঘটনার সঙ্গে মানব জীবনের কোনও না কোনও সংযোগ রয়েছে। বিশেষত গ্রহণকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষ মতে। এবং বলা হয়ে থাকে যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যাই হোক না কেন, তার সরাসরি প্রভাব পড়ে যে কোনও রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের উপর। এই বছর অর্থাৎ ২০২২ সালে মোট চারটি গ্রহণ হতে চলেছে। যাদের মধ্যে দুটি গ্রহণ হবে সূর্যগ্রহণ এবং বাকি দুটি চন্দ্রগ্রহণ। আর এর প্রভাব পড়তে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের উপরেই।

এক পক্ষে একজোড়া গ্রহণ

এক পক্ষে একজোড়া গ্রহণ

চলতি বছরে মোট চারটি গ্রহণ সংগঠিত হতে চলেছে। যাদের মধ্যে প্রথম দুটি হল যথাক্রমে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। কিন্তু অবাক করা বিষয় এই যে, এই দুটি গ্রহণ হতে চলেছে মাত্র ১৫ দিন অর্থাৎ একপক্ষ কালের ব্যবধানে। বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে চলতি মাসের আগামী ৩০ তারিখ, এবং পরবর্তী চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী মাস অর্থাৎ মে মাসের ১৬ তারিখ। সূর্য গ্রহণ অবশ্য ভারত থেকে দৃশ্যমান হবে না, সেই কারণে বৈধ হবেনা সূতক সময়। কিন্তু এই দুই গ্রহণের ক্ষেত্রেই ব্যাপক প্রভাব পড়তে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের মধ্যে। দেখে নেওয়া যাক গ্রহণের ফলে বেশি প্রভাবিত হবে কোন কোন রাশি।

 মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য উভয় গ্রহণই শুভ হতে চলেছে। কেরিয়ারের দিক দিয়ে এই রাশির জন্য এই সময়টা খুব ভালো যাবে, কর্মে উন্নতির পাশাপাশি আর্থিক অবস্থাও মজবুত হবে। এই সময় যদি নতুন কিছু ব্যবসা শুরু করতে চান তবে এই সময়টি খুব শুভ প্রমাণিত হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উভয় গ্রহণের প্রভাব শুভ হতে চলেছে। সূর্য এবং চন্দ্রগ্রহণের প্রভাবে এই রাশির অর্থনৈতিক অবস্থা মজবুত থাকবে। এই সময় সামান্য কিছু চেষ্টা করলেই সম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। এ ছাড়া এই সময় কোনও ধরনের আর্থিক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। গ্রহণের এই ১৫দিন স্বাস্থ্য ভালো থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উভয় গ্রহণই শুভ ফল দান করতে চলেছে। এই গ্রহনের প্রভাবে এই রাশির জাতকদের জন্য ভালো চাকরির পথ খুলে যাবে। ব্যবসার ক্ষেত্রেও বেশ লাভ হবে। সেই সঙ্গে আয়ের উৎস বৃদ্ধি পাওয়ার জন্য পরিবারের আর্থিক অবস্থাও মজবুত হবে। এ ছাড়া এই রাশির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পড়ে থাকা অমীমাংসিত কাজও শেষ হবে। এই দুই গ্রহণ রাশিফলের দিকের উপরও নির্ভর করে, তাই এক্ষেত্রেও ধনু রাশির জাতক জাতিকারা খানিক বেশি সুযোগ পাবেন কাজের ক্ষেত্রে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+