বুধ গোচরের ফলে তৈরি দু’টি শুভ যোগ, কোন রাশিদের ভাগ্য চমকাতে চলেছে দেখুন
নভেম্বরের এই সময় অনেক গ্রহের চাল আবার কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। বুধ ১৩ নভেম্বরে রাত ৯টা ১৩ মিনিটে বৃশ্চিক রাশিতে গোচর করবে। বুধের এই রাশি পরিবর্তন কেবল বৃশ্চিক রাশির জন্যই লাভদায়ক প্রমাণিত হবে তাই নয়, বরং অন্য রাশিদেরও লাভ হবে। একদিকে যখন সূর্যের সংযুক্তি বুধাদিত্য যোগ তৈরি করবে অন্যদিকে বুধের সঙ্গে শুক্রের গোচর ধন-সমৃদ্ধিদায়ক লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি করবে।

মকর রাশি
বুধের এই রাশি পরিবর্তন মকর রাশিকে অর্থলাভ করাবে। এই রাশির মানুষদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, অনেকদিন ধরে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসার জন্য এই সময় অনুকূল। আত্মীয়-স্বজনদের থেকে সহায়তা পাওয়া যাবে। যারা এই সময় চাকরি বদলানোর কথা ভাবছেন, তারা নিজেদের জানাশোনার মাধ্যমে চাকরি বদলাতে পারেন।

বৃষ রাশি
বুধের এই রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য বেশ ফলদায়ক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। যারা ব্যবসায় অংশীদারিত্বে রয়েছেন তাদের জন্য বেশ শুভ প্রমাণিত হবে। এই সময় জমিয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং পরিবেশ আনন্দের থাকবে।

বৃশ্চিক রাশি
বুধ গ্রহের গোচরে বৃশ্চিক রাশিতে লক্ষ্মী-নারায়ণ ও বুধাদিত্য যোগ তৈরি হবে। দু'টি যোগের কারণে এই রাশির জাচকরা বিভিন্ন ক্ষেত্র থেকে ভালো লাভ করবে। বিদ্যার্থীরা শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ অর্জন করবে। ব্যবসায় লাভ হবে। পারিবারিক জীবন আরও ভালো হবে।

কর্কট রাশি
বুধের এই রাশি পরিবর্তন কর্কট রাশির পঞ্চম স্থানে রয়েছে। এই গোচরে এখানে দু'টি শুভ যোগ তৈরি হবে। এর লাভ কর্কট রাশির জাতকরা পাবেন। এদের ভাগ্যের সাথ মিলবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের ভাগ্য খুলে যাবে। চাকরির জন্য চেষ্টা করছেন যাঁরা তাঁরা সফলতা পাবেন। দাম্পত্য জীবন আরও সুখের হবে।

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য বুধের এই গোচর বেশ সৌভাগ্যশালী হতে চলেছে। এই সময় এদের ভাগ্যের খুব সহযোগিতা পাবেন এরা। যেটাতে আর্থিক ও সামাজিক প্রগতি হবে। সন্তান সুখের প্রাপ্তি হবে। কোনও কারণবশত যে সব যুবক-যুবতীর বিয়ে হচ্ছিল না, তাদের জন্য এই গোচর ভালো সময় নিয়ে আসবে। দীর্ঘ কোনও সফর হতে পারে, যাতে ভবিষ্যতে লাভ হতে পারে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications