এক চিমটে হলুদের গুঁড়োতেই ধন-সম্পত্তির ভাগ্য থাকতে পারে তুঙ্গে! জ্যোতিষ মতে কিছু টিপস একনজরে
এক চিমটে হলুদের গুঁড়োতেই ধন-সম্পত্তির ভাগ্য থাকতে পারে তুঙ্গে! জ্যোতিষ মতে কিছু টিপস একনজরে
কথায় বলে, জীবনে অর্থ লক্ষ্মীর স্বরূপ। লক্ষ্মী যেমন চঞ্চলা , তেমনই অর্থও স্থায়ী হতে চায়না। বহু কঠোর পরিশ্রমের ফলে অর্জিত অর্থকে স্থায়ী রাখতে বহু কসরৎ করতে হয় মানুষকে। তবে সবচেয়ে পরিশ্রমের বিষয় হল, সম্মান অর্জন করা! অর্থ আসে যায়, তবে সম্মান , প্রতিপত্তি একবার খোয়া গেলে, তা আর আসে না! জ্যোতিষ মতে বলা হয়, এই গোটা বিষয়টি নির্ভর করে বৃহস্পতির অবস্থানের উপর। বলা হয়, বৃহস্পতির অবস্থান ভাগ্যে তুঙ্গে রাখতে গুঁড়ো হলুদের কার্যকারিতাও বেশ প্রাসঙ্গিক। হলুদ গুঁজডো বা গোটা হলুদ দিয়ে যেমন বাড়ির বিভিন্ন বিপত্তি কাটানো যায়, তেমনই বহু সমস্যার সামধান করে দিতে পারে হলুদ। এমনকি ঘরে ধনসম্পত্তির প্রাচুর্যের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। একনজরে দেখা যাক জ্যোতিষ মতে কিছু ঘরোয়া টিপস, যা হলুদের গুঁড়ো দিয়ে কার্যকরী করা যায়।

বৃহস্পতি তুঙ্গে রাখতে টিপস
মূলত, বৃহস্পতি তুঙ্গে রাখতে জ্যোতিষীরা মানুষের হস্তরেখা বিচারে পোখরাজের মতো রত্ন ধারণ করার পরামর্শ দেন। তবে দামী এই রত্ন যদি কিনতে না পারা যায়, সেক্ষেত্রে হলুদ পোশাক বা হলুদ রঙের কিছু সঙ্গে রাখার কথা বলা হয় বহু জ্যোতিষীর মতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যদি সকালে কোনও শুভ কাজে বের হওয়ার আগে , হাতের কবজি ও ঘাড়ে একটু খানি হলুদের গুঁড়ো লাগানো যায়, তাহলে তা শুভ ফল দেয়। তুঙ্গে রাখে ভাগ্যের বৃহস্পতি।
যাঁরা পোখরাজের মতো পাথর ধারণ করেছেন, তাঁরাও হলুদ গুঁড়ো পোখরাজদে রোজ সকালে লাগিয়ে বাড়ি থেকে বের হতে পারেন।

শান্তি বজায় রাখতে
জ্যোতিষ মতে বলা হচ্ছে, যদি সকালে উঠেই কপালে এক চিমটে হলুদ লাগিয়ে নেওয়া যায়, তাহলে দিনটি শান্তিপূর্ণ ভাবে কাটতে পারে। এতে মানসিক শান্তিও পাওয়া যায় বলে তাছাড়াও হলুদ সঙ্গে থাকলে তা রোগমুক্তিরও কাজ করে। সেক্ষেত্রে দুধে হলুদ গুলে রাতের দিকে পান করার পরামর্শ দিচ্ছে বহু জ্যোতিষী।

ঘর থেকে নেগেটিভ এনার্জি সরাতে কী করণীয়?
ঘর থেকে নেতিবাচক এনার্জি সরাতে বা নেগেটিভ প্রভাব কাটাতে রোজ সকালে দরজার সামনে খানিকটা হলুদের গুঁড়ো ফেলে দিলে তা ফলদায়ক বলে মনে করা হয়। এই কারণেই অনেক এলাকায় ঘরের বাইরে হলুদের আল্পনা দেওয়া হয়। আবার জ্যোতিষবিদরা বলছেন দরজায় যদি হলুদের স্বস্তিকা চিহ্ন আঁকা হয়, তাহলে তা ভালো ফল দিয়ে থাকে। এছাড়াও স্নানের জলে হলুদ গুঁড়ো ফেলে দিয়ে স্নান করলে তা ভালো ফল দিয়ে থাকে।

ঘরের বাস্তু দোষ কাটিয়ে অর্থ সম্পত্তি বাড়াতে কী করণীয়?
জ্যোতিষবিদরা বলছেন,যে ঘরে অর্থ সম্পত্তি আসার জন্য যে প্রশস্ত সহজ সরল রাস্তা প্রয়োজন, তা সম্ভব হয় বৃহস্পতির গুণে। অর্থ সম্পত্তি আসার রাস্তায় প্রথম বাধা হিসাবে থাকে নানান ধরনের বাস্তু দোষ। ফলে বাস্তু দোষ কাটিয়ে ভাগ্যের উন্নয়ন প্রয়োজন। সেই কারণে , টানা ১৫ দিন বাড়িতে হলুদ গোলা জল ছিটিয়ে যেতে হবে। তারপর হলুদের জল সপ্তাহে একদিন করে বাড়িতে ছিটিয়ে দিলেই অর্থাগমনের পথের বাধা স্বরূপ বাস্তু দোষ কাটতে পারে।

কর্মক্ষেত্র বা ব্যবসায়িক জায়গায় কী করণীয়?
কোনও কারণে যদি ব্যবসায়ে সাফল্য না আসে, বা পেশাগত জীবনে সাফল্য না আসে, তাহলে তা নিয়ে আসতে পারে হলুদ। হলুদের গুঁড়োর জল ব্যবসায়িক জায়গায় বা কর্মক্ষেত্রের জায়গায় ছড়িয়ে দিতে হবে। এতেই আসবে কাঙ্খিত সাফল্য। বলছেন বহু বিশেষজ্ঞ জ্যোতিষ।

শুভ দিনে বাড়িতে কোন কাজ প্রয়োজন?
বাড়িতে যেকোনও উৎসবের দিনে বা শুভ দিন দেখে, ৫ টি কাঁচা হলুদ, ৫ টি সুপুরি, আর একটু চাল একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে নিয়ে তা ঘরের কোনও নিরাপদ স্থানে রাখার বার্তা দিচ্ছেন বহু জ্য়োতিষবিদ। এছাড়াও লক্ষ্মীপুজোর দিন লক্ষ্মীকে দিন কাঁচা হলুদের অংশ। এতে বহু সুফল মেলে বলে জানা যায়।

দুর্গাপুজোর সময় এই কাজটি করলে তুঙ্গে থাকবে সম্পত্তির ভাগ্য
বলা হয়, আর্থিক কোনও সমস্যা থাকলে তা নবরাত্রির সময় কাটিয়ে দেওয়া যায়। নবরাত্রি অর্থাৎ আশ্বিনের দুর্গাপুজোর সময় একটি রুপোর পাত্রে, নাগ কেশর ফুল, হলুদ, সিঁদুর রেখে তা কোনও শুক্রবার লক্ষ্মীর কাছে রাখতে হবে। তাহলে কেটে যায় বহু ধরনের আর্থিক সমস্যা।












Click it and Unblock the Notifications