Tulsi Vastu Tips: সপ্তাহের কোন দিন তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু রেগে যান?
তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে, তা আমরা সকলেই জানি। কথিত আছে, যে ব্যক্তি নিত্যদিন তুলসী গাছের পুজো করেন তার ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে, সর্বদাই আর্থিক লাভ হয় তাঁদের। সকল কাজে এগিয়ে যেতে পারেন তাঁরা। কোনও কাজে তাঁকে আটকে পড়তে হয় না।
তুলসী গাছের বিশেষ গুরুত্ব ও রয়েছে। যেকোন দিন এই পাতা ছেঁড়া উচিত না। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, রবিবার কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, ঠিক তেমনই একাদশীর দিন তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। এটি খুব অশুভ। এতে পরিবারে অনেক সমস্যা সৃষ্টি হয়।

- কেন ভগবান বিষ্ণু রেগে যান
যদি আপনি ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পেতে চান তাহলে তুলসী গাছে রবিবার কখনোই হাত দেবেন না। এদিন পুজো করবেন। সন্ধ্যের পর হাত দেবেন না গাছে। এতে ভগবান বিষ্ণু খুব রেগে যান। এতে আপনার আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। আপনি পিছিয়ে পড়বেন সকল কাজে। শুধু তাই নয়, এদিন তুলসী পাতা ছিড়বেন না। এতে ভগবান শ্রী হরি রেগে যান। আপনার জীবনে লেগে থাকবে আর্থিক সঙ্কট। নানান সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না আপনি। পরিবারে সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে না। মতের অমিল হবে না। দাম্পত্য জীবনে ও আপনি সুখী হবেন না। তাই রবিবার কখনোই তুলসী গাছে হাত দেবেন না এবং এই পাতা ছিঁড়বেন না।
- কোন কোন দিন তুলসী পাতা ছিঁড়বেন না
রবিবার তুলসী গাছে হাত দেবেন না, পাতাও ছিঁড়বেন না। সূর্য এবং চন্দ্রগ্রহণ, একাদশী এমন কি সন্ধ্যার সময় তুলসী পাতা ছিরলে দেবী লক্ষ্মীর কোপে আপনার আর্থিক সঙ্কট জীবনে লেগে থাকবে। শুধু তাই নয়, এতে তুলসীজি খুব রেগে যাবেন। ভগবান বিষ্ণু আপনার জীবনে নানান অসুবিধার মধ্যে ফেলবেন আপনাকে।

- তুলসী দেবীর পূজা করুন
যদি আপনারা রবিবার তুলসী পাতার প্রয়োজন হয় বা এই বিশেষ দিনগুলিতে তুলসী পাতার প্রয়োজন হয় তাহলে তা তার আগের দিন আপনি তুলসী পাতা ছিঁড়ে রাখবেন। কখনোই সেদিন ছিঁড়বেন না, রোজই আপনি তুলসী দেবীর পূজা করবেন। এতে দেবীর কৃপা পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications