তুলা সংক্রান্তির দিন কোন কোন কাজ করলে জীবনে সফলতা আসবে, জানুন শুভ মুহূর্ত
তুলা সংক্রান্তির দিন কোন কোন কাজ করলে জীবনে সফলতা আসবে, জানুন শুভ মুহূর্ত
জ্যোতিষশাস্ত্রে সূর্যের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যখন সূর্য ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে।সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। আবার সূর্য যদি এক ঘর থেকে আরেক ঘরে প্রবেশ করে তখন অন্য রাশিতে প্রবেশ করে তাকে তুলা সংক্রান্তি বলা হয়। সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে থাকে। অক্টোবর মাসে ১৭ তারিখ সূর্য দেবতা কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে। হিন্দু ধর্মে সংক্রান্তির একটি বিশেষ তাৎপর্য রয়েছে।

এই দিনে নদীতে স্নান করুন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এই সংক্রান্তির দিন নদীতে স্নান করে করে কোন গরীব ব্যক্তিকে কিছু দান করলে সেই ব্যক্তি জীবনে সাফল্য আসে। তার থেকে জীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন। মা লক্ষ্মীর আর মা পার্বতীর পুজো হয়। এই সময়ে তাহলে আপনার আর্থিক দিকে এবং খাদ্যের দিকে কোন অভাব থাকবে না ।

জেনে নিন তুলা সংক্রান্তির পুণ্যকাল ও মহাপুণ্য কালের সময়
চলতি বছরে তুলা সংক্রান্তি ১৭ অক্টোবর পালিত হবে। এই দিনে পুণ্যকালের সময় দুপুর ১২টা ০৬ মিনিট থেকে সন্ধ্যা ৫.৫০ মিনিট পর্যন্ত। মহাপুণ্য কালের সময় বিকাল ৩ টে ৫৫ মিনিট থেকে বিকাল ৫ টা ৫০ মিনিট পর্যন্ত।

মা লক্ষ্মীকে ভাত নিবেদন করুন
এই মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো করার রীতি রয়েছে। মা লক্ষীর পুজো করা হলে তাকে ভাত নিবেদন করা হয়, এটাকে অন্ন বলা হয়। কথিত আছে যে বাড়িতে মা লক্ষ্মীকে অন্ন নিবেদন করা হয় তাদের আর্থিক দিকে অভাব হয় না। জীবনে আপনি বিলাসবহুলভাবে জীবন কাটাতে পারেন তাদের কোনও অভাব থাকবে না। জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজেও সফলতা পাবেন।

স্নান করে সূর্যকে জল দিন
এই বিশেষ দিনে সূর্যকে স্নানের পর জল নিবেদন করুন। তবে এটি ব্রাহ্ম মুহূর্ত হবার আগেই করুন। কিন্তু জল নিবেদন করলে আপনার জীবনের শুভ ফল পাবেন। এটা তামার পাত্রে নিবেদন করুন। তাতে ফুল দিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে। আর অবশ্যই সূর্যদেবকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি পাঠ করবেন। তবেই আপনার জীবনে সফলতা আসবে। আর আপনি অবশ্যই দেবতার কাছে আপনার শক্তি, বুদ্ধি, স্বাস্থ্য ও সম্মানের জন্য প্রার্থনা করুন । অনেক উন্নতি হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications