প্রেমে বারবার বাধা–অশান্তি আসছে, এই গ্রহদের শীঘ্র শান্ত করুন, জেনে নিন প্রতিকার

ভালোবাসায় যখন একের পর এক বাধা বা সমস্যা চলে আসে তখন মানসিক অশান্তিও বেড়ে যায়। এটি প্রত্যেক কাজকে প্রভাবিত করে। অনেক সময় ব্যক্তি বুঝতে পারেন না যে সে কী করবে। যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে যায় তার পরিণাম মাঝে মাঝে খুব গম্ভীর হয়ে পড়ে। তাই সময় থাকতেই তার প্রতিকার করা উচিত।

গ্রহের প্রভাব ‌

গ্রহের প্রভাব ‌

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মানুষের ওপর গ্রহের বিশেষ প্রভাব পড়তে দেখা যায়। বষক্তির সফলতা ও অসফলতার পিছনে গ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। গ্রহ যখন অশুভ হয় তখন ব্যক্তিকে সমস্যা ও বাধার সম্মুখীন হতে হয়। যখন জীবনে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে থাকে তখন তার উপায় করা খুবই আবশ্যিক হয়ে পড়ে।

প্রেমের সম্পর্কে বাধা দেয় পাপ ও ক্রুর গ্রহ

প্রেমের সম্পর্কে বাধা দেয় পাপ ও ক্রুর গ্রহ

জন্মছকের পঞ্চম ঘরে আমাদের প্রেমের সম্পর্ক বিরাজ রয়েছে। যখন এর ওপর শুভ এবং নরম গ্রহদের দৃষ্টি পড়ে তখন ব্যক্তি সত্যিকারের ভালোবাসা পান। জীবন সঙ্গীর সম্পূর্ণ সমর্থন পাওয়া যায়। ভালবাসায় সাফল্য পাওয়া যায়। শুধু তাই নয় সঙ্গী আপনার ভাগ্য বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু যখন কুণ্ডলীর এই ঘরের উপর পাপ গ্রহ বা ক্রূর গ্রহের নজর থাকে তাহলে প্রেমের সম্পর্কের মধ্যে কোন আ কোনও বাধা এসে যায়। ভালোবাসায় সাফল্যও পাওয়া যায় না।

শনি, রাহু ও কেতুকে শান্ত রাখুন

শনি, রাহু ও কেতুকে শান্ত রাখুন

শনিদেবকে জ্যোতিষ শাস্ত্রে ক্রুর গ্রহ বলে বিবেচনা করা হয়। এর পাশাপাশি রাহু ও কেতু গ্রহকেও পাপ গ্রহ বানানো হয়েছে। এর মধ্যে যে কোনও একটি গ্রহ যখন জন্মছকের পঞ্চম ঘরে দৃষ্টি দেয় তখন প্রেমের সম্পর্কে সমস্যা আসা শুরু হয়ে যায়। এই গ্রহদের কীভাবে শান্ত রাখবেন আসুন জেনে নেওয়া যাক।

শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার উপায়

শনি, রাহু ও কেতুকে শান্ত রাখার উপায়

এই তিন গ্রহের জন্য ভগবান শিবই একমাত্র উপায়। বিশেষ কথা হল এই যে ভগবান শিবের পুজোতেই এই তিন গ্রহ শীঘ্রই শান্ত হয়ে যায়। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই জুলাই-অগাস্ট মাস খুবই বিশেষ। এই দুই মাসের শনিবার করে বিধি মেনে শনিদেবের আরাধনা করলে শনিদেব প্রশান্ত হয়। এইভাবে এই দুই মাসের সোমবার করে ভগবান শিবের অভিষেক করলে রাহু কেতুর শান্ত হয়।

এই মন্ত্রগুলি জপ করুন

এই মন্ত্রগুলি জপ করুন

শনি মন্ত্র:‌ ওম হ্রীম নীলাঞ্জনসম্ভাসম রবিপুত্রম যমগরাজম্। ছায়া মার্তান্ডসম্ভুতম্ তন নমামি শনিশ্চরম্।
রাহু মন্ত্র: ওম রাহভে নমঃ
কেতুর মন্ত্র:‌‌ ওম শ্রাম শ্রীম শ্রৌম সা: কেতব্য নমঃ

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+