শুক্র গোচরের ফলে ত্রিকোণ রাজযোগ, শীঘ্রই এই রাশিদের ভাগ্য চমকাতে চলেছে

ধন-বিলাসিতা, ভালোবাসা-রোম্যান্সের কারক গ্রহ শুক্র ১৮ অক্টোবর ২০২২-এ নিজের রাশি তুলায় প্রবেশ করতে চলেছে। শুক্রের গোচর কিছু রাশির কুণ্ডলীতে ত্রিকোণ রাজযোগ তৈরি করবে। যার জন্য এই রাশির জাতকদের জন্য এটা খুবই শুভ যোগ তৈরি করবে। এই জাতকদের ধনলাভ করাবে, নতুন চাকরি পেতে পারেন এরা। প্রেম ও বিবাহিত জীবনে ভালোবাসা বাড়তে পারে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হবে। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কোনটি।

শুক্র গ্রহ

শুক্র গ্রহ

শুক্রকে জ্যোতিষশাস্ত্রে একটি শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রহটি একজন ব্যক্তির বিলাসবহুল জীবন, রোমান্স, ঐশ্বর্য, বিলাসিতা ইত্যাদির কারক। শুক্র গোচরের ফলে কিছু রাশির জীবন সুখময় হতে চলেছে, আসুন জেনে নেওয়া যাক তারা কোন রাশি।

কন্যা রাশি

কন্যা রাশি

শুক্র গোচরের ফলে তৈরি হওয়া ত্রিকোণ রাজযোগ কন্যা রাশির জাতকদের ধনলাভ করাবে। চাকরিজীবিদের বেতন বাড়বে। ব্যবসায়ীরা তাঁদের আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। বড় কোনও অর্ডার পেতে পারেন। কথাবার্তা বলায় লাভ হবে। নতুন ঘর-বাড়ি কিনতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ধার্মিক যাত্রায় যেতে পারেন। অফিসে বস ও সহকর্মীদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।

মকর রাশি

মকর রাশি

শুক্রের রাশি পরিবর্তন মকর রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দেবে। যারা বেকার, তারা চাকরি পাবে। যারা নতুন চাকরি খুঁজছেন , তাদের খোঁজ সম্পূর্ণ হবে। ব্যবসায় বড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পাপে। সব মিলিয়ে এই সময় কেরিয়ারে উন্নতি নিয়ে আসবে। অর্থ লাভ হবে। পরিশ্রমের পূর্ণ ফল পাওয়া যাবে। সম্পর্ক ভালো হবে। সিঙ্গল জাতকদের সঙ্গী পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহের গোচর শুভ হবে। ভাগ্য আপনাকে সমর্থন করবে। প্রতিটি কাজে সাফল্য পাবেন। আপনি ভ্রমণে যেতে পারেন, যা শুভ ফল বয়ে আনবে। বিনিয়োগ থেকে লাভ হবে। উচ্চ পদ, অর্থ, সম্মান পেতে পারেন। এই সময়ে করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে সুফল বয়ে আনবে। চাকরি-ব্যবসার জন্য সময় ভালো।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+