Trigrahi Yog 2023: অক্টোবর মাসে তৈরি হবে ‘ত্রিগ্রহী যোগ’, আর্থিক লাভ হবে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব পড়বে। এই সময়ে শুভ ও অশুভ নানান প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপর। বুধ গ্রহকে আমরা গ্রহের রাজপুত্র বলেই জানি।

এই গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে পয়লা অক্টোবর, ঘর পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তৈরি করবে 'ত্রিগ্রহী যোগ’। বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে, ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে সূর্য ও মঙ্গল। বুধ, মঙ্গল, সূর্য মিলে তৈরি করবে 'ত্রিগ্রহী যোগ’। এই সময়ে কাদের ভাগ্য খুলতে চলেছে, জানুন।

Trigrahi Yog 2023

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আপনার মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করবেন, দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। লেখালেখি, ব্যবসার কাজে যুক্ত তাদের কাজে সফলতা আসবে। এই সময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ার আগে বারবার ভেবেচিন্তে তবেই নেবেন।

  • ধনু রাশি

ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের ওপর, ব্যবসায় উন্নতি হওয়া সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি পেতে পারেন আপনি। প্রত্যেকটি কাজেই সফলতা মিলবে। জীবনে আসবে সাফল্য। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। নতুন ব্যবসায়ে বিনিয়োগ করতে পারেন এই সময়। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে সফলতা নিশ্চিত। আর্থিক দিকে খুব উন্নতি হবে। মানসিক চাপ অনেক কমবে।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) জাতিক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার, যদি আপনি ব্যবসায়ে যুক্ত হন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। সোনা ব্যবসায়ে যারা যুক্ত ব্যক্তিদের জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি গবেষণায় যুক্ত থাকেন তাহলে আপনার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, তিনি পরীক্ষায় যথেষ্ট ভালো ফল লাভ করবেন। এসময় পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন না। এসময় বিতর্কে জড়াবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+