শুভ ত্রিগ্রহী যোগের প্রভাবে নয়া সম্পত্তির মালিক হবেন কোন রাশির জাতকরা
Trigrahi Yog: জ্যোতিষশাস্ত্রে (astrology) যখন গ্রহরা ঘর পরিবর্তন করে তখন তারা শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে থাকে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের ওপর। ৩০ বছর পর কুম্ভ রাশিতে তৈরি হয়েছে 'ত্রিগ্রহী যোগ’। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর।
ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ গ্রহের রাজা সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সেখানেই বর্তমানে রয়েছে শনি। মার্চ মাসে শুক্র গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। মার্চ মাসের শনি, শুক্র, সূর্য গ্রহের মিলনে তৈরি হবে। ৩০ বছর পর কুম্ভে তৈরি হবে এই শুভ যোগ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের। এই সময় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনার। আপনার সাহস বাড়তে থাকবে। যেকোনও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। চাকরিজীবীদের ভালো সময়। পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। শেয়ারবাজার, লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।
- মকর রাশি
যোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির জাতিকাদের ওপরে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। তাই আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। মানসিক চাপ অনেকটাই কমবে। আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় যা করবেন মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন।
- বৃষ রাশি
ত্রিগ্রহী যোগের বিশেষ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক-জাতিকাদের উপরে। এসময় আপনার কর্মজীবন থেকে ব্যবসায় খুব সফলতা আসবে। চাকরি থেকে ব্যবসায় আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে বেতন বৃদ্ধি হতে পারে। এসময় সকল কাজে বাবা-মায়ের থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications