ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে মাসের শেষে কপাল খুলতে চলেছে কাদের
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর। ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি বুধ মীন রাশিতে প্রবেশ করবে।
সেখানে ইতিমধ্যে রাহু ও শুক্র গ্রহ উপস্থিত রয়েছে। আর এই তিন গ্রহের মিলনে তৈরি হবে’ত্রিগ্রহী যোগ’। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন কারা, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় তাদের আর্থিক দিকেও যথেষ্ট লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। যারা নতুন ব্যবসা শুরু করেছেন, তাদের অত্যন্ত শুভ সময়। এসময় শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় কোনও কাজেই বাধা থাকবে না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসাতেও লাভের মুখ দেখবেন আপনারা।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময়ে মানসিক চাপে ভুগতে হতে পারে আপনাকে। তবে শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বড় কোনও কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন। এসময় আপনি বাড়তি খরচ এড়িয়ে চলতেন পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আর্থিক দিকেও লাভ হবে। বাবা-মায়ের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। এসময় সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন।
- তুলা রাশি
তুলা রাশির ব্যক্তিদের সময়টি খুব ভালো সময়। যারা বেকার রয়েছেন, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছিলেন, তাও পেয়ে যাবেন। এই সময় আপনি যদি শিবলিঙ্গের জল নিবেদন করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা আটকে থাকা সব কাজ হয়ে যাবে। বিবাহিত জীবনেও সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। সোনা ব্যবসায়ীদের সুখের সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications