এই শুভ যোগের প্রভাবে উন্নতির শিখরে পৌঁছতে চলেছেন কোন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে সৌরজগতের সব গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জীবনে কখনও শুভ হয়, কখনও কারোর জীবনে অশুভ হয়। সেই সময় তারা যোগ ও রাজযোগের সৃষ্টিও করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের উপর।

মার্চ মাসে মীন রাশিতে বুধ, সূর্য, ও শনি গ্রহের মিলন হবে। এসময় তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই শুভ যোগের প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত খুলবে ভাগ্যের দ্বারও। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

luck

  • মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। স্ত্রীর থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।

চাকরি থেকে ব্যবসাতেও আপনার আসবে সাফল্য। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আপনার ইচ্ছা পূরণ হবে। আপনি ঘনিষ্ঠ বন্ধুদের পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।

  • ধনু রাশি

ধনু রাশি জাতক-জাতিকাদের চতুর্থ ঘরেই তৈরি হবে এই যোগ। এসময়ে আপনি কর্মক্ষেত্রে প্রত্যেকটি কাজেই ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। বসের কাছ থেকে বিশেষ প্রশংসা পাবেন। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে আপনার। কোনও কাজে পিছিয়ে যাবেন না।

তাছাড়া আপনি যদি পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে চান তাহলে মাথা ঠান্ডা রেখে থাকবেন। অংশীদারিত্ব যেকোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। এই সময় যারা বেকার রয়েছেন, তাদের শুভ সময় শুরু হবে।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসটি অত্যন্ত শুভ হবে। আপনি চাকরি ক্ষেত্রে খুব লাভ করতে পারবেন। তাছাড়া যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনও ব্যবসাতে বিনিয়োগ করলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

যেকোনও প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেও লাভ হবে আপনার। এসময় কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনার। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+