তৈরি হচ্ছে ‘ত্রিগ্রহী যোগ’, যোগের শুভ প্রভাবে আর্থিক লাভ হবে কোন রাশিদের, জানেন

শনি ইতিমধ্যে কুম্ভ রাশিতে বসে আছে। সূর্য গ্রহ ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ১৮ ফেব্রুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এসময় এই তিন গ্রহের মিলনে তৈরি হবে ‘ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ।

জ্যোতিষশাস্ত্রে গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন কোনোও না কোনোও যোগ তৈরি করে। সেটি শুভ হতে পারে আবার অশুভ হতে পারে। ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে তিনটি গ্রহের মিলন হবে। এই সময় একটি শুভ যোগ তৈরি হবে। যা প্রতিটি ব্যক্তির জন্যই খুব শুভ হবে। শনি ইতিমধ্যে কুম্ভ রাশিতে বসে আছে। সূর্য গ্রহ ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। ১৮ ফেব্রুয়ারি চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এসময় এই তিন গ্রহের মিলনে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ। শিবরাত্রির সময় কিছু রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে, মহা শিবরাত্রি উপলক্ষে তিনটি রাশিতে ছয়টি গ্রহ উপস্থিত থাকবে। যেখানে শুক্র ও বৃহস্পতি একইসঙ্গে মীন রাশিতে উপস্থিত থাকবে এর পাশাপাশি বুধ ও চন্দ মকর রাশিতে। সূর্য - শনি কুম্ভ রাশিতে থাকবে। ত্রিগ্রহী যোগের কারণে সাফল্যের সময় শুরু হবে এই রাশির ব্যক্তিদের।

মেষ রাশি

মেষ রাশি

ত্রিগ্রহী যোগের কারণে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু। এসময় একাদশঘরে তৈরি হবে আপনার এই যোগ। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। আয়ের নতুন পথ খুলবে। জীবনে সাফল্য আসবে আপনার। আর্থিক দিকে আপনি উন্নতি করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে জীবনে আপনার সাফল্য নিশ্চিত হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

ত্রিগ্রহী যোগের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় সূর্য, চন্দ্র ও শনির মিলনে তৈরি হবে এই শুভ যোগ। এই রাশির জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। প্রতিটি কাজেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায়ে সাফল্যের মুখ দেখবেন। চাকরিতেও আপনার জীবনে উন্নতি হবে। জীবনে আপনার সাফল্যের সময় শুরু হবে।

মকর রাশি

মকর রাশি

এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এই রাশির জাতক-জাতিকাদের দ্বিতীয় ঘরে তৈরি হবে এই যোগ। এই ঘর বক্তব্য এবং সম্পদের ঘর। এই সময়ে আপনাদের সম্পদ খুব বাড়বে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জীবনের সাফল্য নিশ্চিত। ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে আপনার জীবনে সাফল্য আসবে।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই শুভ যোগের কারণে কুম্ভ রাশি ব্যক্তিদের শুভ সময় শুরু। আপনার জীবনের সব ইচ্ছা পূরণ হবে। নতুন আয়ের উৎস খুলবে। নতুন কাজের কারণে জীবনে সাফল্যের সময় শুরু হবে আপনাদের। শরীর আপনার ভালো থাকবে। কাজের নতুন সন্ধান পাবেন আপনি। মন আপনার ভালোই থাকবে। ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+