Trigrahi Yog 2023: ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে চাকরি পাওয়ার সম্ভাবনা কোন রাশির ব্যক্তিদের রয়েছে

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে, আবার অনেক সময় তারা নানা রকম যোগও তৈরি করে থাকে।

সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। অক্টোবর মাসে চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে। এই সময়ে সেখানে উপস্থিত রয়েছে সূর্য ও বুধ। তিন গ্রহের মিলনে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’, যোগের শুভ প্রভাব কাদের ওপর পড়বে।

Trigrahi Yog 2023

  • মিথুন রাশি

মিথুন রাশির (Gemini) ব্যক্তিরা প্রত্যেকটি কাজেই এগিয়ে যেতে পারবেন। যারা শেয়ার বাজার, স্টক মার্কেটের ব্যবসায়ে যুক্ত তাদের আর্থিক লাভ হবে। জীবনে এগিয়ে যেতে পারবেন অনেক দূর। অর্থ উপার্জন করলে সেই অর্থ ধরে রাখতে পারবেন। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পা থেকে কোমরের ব্যথায় ভুগতে পারে আপনাকে। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি এসময় লটারি কাটেন সেখানে অর্থপ্রাপ্তি হবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরিতে নিযুক্ত তাদের চাকরির জন্য বাইরে কোথাও যেতে হতে পারে। এসময় অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার। ব্যবসায় কোনও বড় চুক্তিতে যুক্তিতে সই করতে পারেন আপনি।

  • ধনু রাশি

ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। তবে পুরনো চাকরি ছাড়ার আগে বারবার ভাববেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। এই সময় আপনি সন্তানের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। তাছাড়া পরিবারের সকলের সকলের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। জীবনে আপনি খুব সুখী হবেন। শেয়ার বাজারে যুক্ত হলে আপনারা আর্থিক দিকে বেশ লাভ হবে। ব্যবসায় খুব ভালো সময় শুরু হবে। এই সময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন, দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+