শুক্র, সূর্য ও রাহু গ্রহের মিলনে তৈরি হবে ‘ত্রিগ্রহী যোগ’, বেতন বৃদ্ধি হবে কাদের?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন- শুক্র, সূর্য ও রাহু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। রাহুকে আমরা ছায়া গ্রহ বলে জানি। ধন ও সম্পত্তি দাতা হল শুক্র। আর সূর্য হল গ্রহের রাজা। ৩১ মার্চ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। আর শুক্র গ্রহ ও সূর্য সেখানে উপস্থিত রয়েছে।

১৮ বছর পর মীন রাশিতে শুক্র, রাহু ও সূর্য গ্রহের মিলন হবে। যে কারণে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকভাবে লাভ হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কুম্ভ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতিকাদের ওপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। আটকে থাকা অর্থ আপনি ফেরত পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি সোনা ব্যবসায় যুক্ত থাকেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। সমাজে প্রতিপত্তি আপনার বাড়তে থাকবে। এসময় কাউকে টাকা ধার না দেওয়ারই চেষ্টা করবেন।

বৃষ রাশি

বৃষ রাশির ব্যক্তিদের আপনার আয় বাড়তে থাকবে। আপনার কাজের জায়গায় সকলে আপনার প্রশংসা করবেন। শেয়ার বাজার, লটারি, বাজি ব্যবসায়ে আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনার সন্তানের কোনোও ভালো খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখী হবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনার। আটকে থাকা কাজ হয়ে যাবে। জীবনে সুখ লেগে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। এখন থেকেই আপনি ভবিষ্যতের অর্থ সঞ্চয় করতে পারেন। এই সময়ে আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+