Tirgrahi yog 2023: ত্রিগ্রহী যোগের শুভ প্রভাবে নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন কারা
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপর নানান প্রভাব ফেলে। ঠিক তেমনিই নানান রকম যোগও তাঁরা তৈরি করে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে।
পয়লা অক্টোবর বুধ তার নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে সূর্য ও মঙ্গল। বুধ, সূর্য, মঙ্গলের কারণে তৈরি হবে 'ত্রিগ্রহী যোগ’। এই যোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিকদিকে লাভ হবে কাদের।

- তুলা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির (libra) ব্যক্তিদের উপর। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। মানসিক চাপ কমবে। আপনার কথাবার্তায় নম্রতা রাখার চেষ্টা করবেন। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। পারিবারিক জীবনেও সুখের মুখ দেখবেন আপনি। এসময় ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার।
- ধনু রাশি
ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের উপরে। এই সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। পিতা-মাতার থেকে যেকোনও কাজের জন্য বিশেষ সহযোগিতা পাবেন। তাছাড়া আপনি যদি সোনা ব্যবসায়ে যুক্ত থাকেন সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

- মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। কর্মজীবনে উন্নতি হবে। ব্যবসায় যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, এসময় আপনি মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলেই সকল কাজে এগিয়ে যেতে পারবেন। পরিবারের যেকোনও একটি শুভ কাজে আপনি খুব খুশি হবেন, দাম্পত্য জীবনেও খুব সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications