অক্টোবরে সাত গ্রহের গোচর, এই রাশিদের ওপর পড়বে মিশ্র প্রভাব

জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে বিভিন্ন গ্রহ সবসময়ই নিজের রাশি বদলাতে থাকে। এই গ্রহদের রাশি পরিবর্তন সব ১২টি রাশিদের ওপর আলাদা আলাদা প্রভাব ফেলে। যদি আমরা অক্টোবর মাসের কথা বলি তো তাহলে আগামী মাসে ৭টি গ্রহের গোচর হতে চলেছে। এই গ্রহদের গোচর কালে আগামী মাসে কিছু রাশির জীব প্রভাবিত হবে। তার মধ্যে কিছু রাশি ধনলাভ করবে আবার কিছু রাশি সমস্যায় পড়বে।

অক্টোবরে কোন কোন গ্রহের গোচর রয়েছে

অক্টোবরে কোন কোন গ্রহের গোচর রয়েছে

মঙ্গলের মিথুন রাশিতে গোচরঃ ১৬ অক্টোবর, ২০২২
সূর্যের তুলা রাশিতে প্রবেশঃ ১৭ অক্টোবর, ২০২২, কন্যা রাশি থেকে বেরিয়ে
শুক্রের তুলা রাশিতে প্রবেশঃ ১৮ অক্টোবর, ২০২২
শনির মকর রাশিতে মার্গি হয়ে গোচরঃ ২৩ অক্টোবর, ২০২২
বুধের তুলা রাশিতে গোচরঃ ২৬ অক্টোবর, ২০২২
বৃহস্পতির মেষ রাশিতে বিরাজঃ ২৮ অক্টোবর, ২০২২
শনি গ্রহের মকর রাশিতে প্রবেশঃ ২৩ অক্টোবর, ২০২২

এই রাশির ওপর শুভ প্রভাব

এই রাশির ওপর শুভ প্রভাব

মেষ রাশি:‌ অক্টোবর মাসটি এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে। তাদের জন্য সরকারি চাকরি পাওয়ার শুভ যোগ তৈরি হচ্ছে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং কাজে আসা বাধা দূর হবে। আপনি আপনার পরিবার থেকে সন্তুষ্টি পাবেন এবং ব্যবসা সম্প্রসারণে সফল হবেন। এটি ইতিমধ্যে চলমান দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করবে।

সফর করা ফলদায়ক হবে না

সফর করা ফলদায়ক হবে না

মিথুন রাশি:‌ বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মধুর ব্যবহার করুন। তিক্ত কথা বলবেন না। এই সময় সফর করা ফলদায়ক হবে না। নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন এবং ইতিবাচক দৃষ্টিকোণ রাখুন। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল নিন। চর্মরোগ সমস্যা সৃষ্টি করতে পারে।

অশুভ প্রভাব

অশুভ প্রভাব

সিংহ রাশি:‌ এই রাশির অধিপতি সূর্যদেব। এইজন্য সূর্য যদি দ্বিতীয় ঘর থেকে অতিক্রম করে তবে তাকে শুভ বলা যায় না। এরকম অবস্থায় আপনার জন্য অক্টোবরের মাস সমস্যায় ভরা হয়ে থাকতে পারে। তাই এই সময়টা সংযম নিয়ে অতিক্রান্ত করার চেষ্টা করুন। কারোর সঙ্গে কথা বলার সময় কঠোর শব্দ ব্যবহার করবেন না এবং নিজেকে সংযত করুন। যে কোনও কাজ করার আগে তার সব দিক বিবেচনা করুন। লেনদেনে সতর্ক থাকুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

ব্যবসা সম্প্রসারনের সুযোগ আসবে

ব্যবসা সম্প্রসারনের সুযোগ আসবে

তুলা রাশি:‌ অক্টোবরে মিশ্র খবর প্রাপ্ত হবে। যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণের জন্য অপেক্ষা করছেন তাঁরা বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। আপনি হঠাৎ কোথাও থেকে অর্থ পেতে পারেন। আপনি অক্টোবরে একটি নতুন সম্পত্তি বা যানবাহন কিনতে পারেন। ব্যবসা বাড়াতে নতুন বিনিয়োগও করতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। অক্টোবরে আপনার সড়ক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

ভালো কাটবে আগামী মাস

ভালো কাটবে আগামী মাস

বৃশ্চিক রাশি:‌ অক্টোবর মাসটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে। আপনি সংস্থা থেকে একটি ভাল বোনাস পাবেন এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। আপনি ব্যবসায় ভাল মুনাফা অর্জন করবেন এবং অনেক নতুন জিনিস কিনে বাড়িতে নিয়ে আসবেন। আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং আপনি অনেক উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অফিসে সহকর্মীরা আপনার কাজের শৈলীর প্রশংসা করবে। পরিবারে হাসি-খুশির পরিবেশ থাকবে।

চাকরি বদল করার সেরা সময়

চাকরি বদল করার সেরা সময়

কুম্ভ রাশি:‌ আপনার ক্রমবর্ধমান ব্যয় উদ্বেগের কারণ হয়ে উঠবে। বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। স্বাস্থ্যের অবনতি সমস্যা বাড়াতে পারে। মানসিক চাপ বাড়বে। ভালো কথা হলো যারা চাকরি পরিবর্তন করতে চান তাদের জন্য এই সময়টা ভালো হবে। কর্মজীবনে অগ্রসর হওয়ার নতুন সুযোগ পেতে পারেন। বুদ্ধি করে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+