জীবনের সব হিসেব পাল্টে দেবে রাহু, সাবধান না হলে হবে সর্বনাশ!

জীবনের সব হিসেব পাল্টে দেবে রাহু, সাবধান না হলে হবে সর্বনাশ!

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই এপ্রিল মাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য গ্রহের সঙ্গে সঙ্গে রাহুও প্রায় ১৮ মাস পর নিজের স্থান পরিবর্তন করতে চলেছে। পুরাণ ও জ্যোতিষ মতে রাহুকে ছায়া গ্রহ বলা হয়। জীবনের সকল দুঃখ দুর্দশার প্রধান কারক বলে মনে করা হয় এই গ্রহকে। তাই রাহুর অবস্থানের পরিবর্তন এককথায় হিসাব পাল্টে দিতে চলেছে বেশকিছু রাশির জাতক জাতিকাদের। তাই সাবধান না হলে জীবনে ঘনিয়ে আসতে পারে সর্বনাশ।


রাহুর রাশি পরিবর্তন

রাহুর রাশি পরিবর্তন

ছায়া গ্রহ রাহু এবং কেতু ১২ এপ্রিল রাশি পরিবর্তন করেছে। রাহুর এই স্থান পরিবর্তন ঘটেছে ১৮ মাস পর। রাহু স্থান পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করেছে যে রাশির অধিপতি হলেন গ্রহ সেনাপতি মঙ্গল। রাহুর এই অবস্থান কয়েকটি রাশির জন্য অশুভ প্রমাণিত হতে পারে।

রাশিতে রাহুর প্রভাব

রাশিতে রাহুর প্রভাব

শনির পর রাহু হল এমন একটি গ্রহ, যা খুব ধীরে ধীরে রাশি পরিবর্তন করে থাকে। প্রায় দেড় বছর পর নিজের স্থান পরিবর্তন করল রাহু। এঁটো দিন বৃষ রাশিতে অবস্থান করছিল এই ছায়া গ্রহ। আর এবার মেষ রাশিতে আগিমন ঘটল এই গ্রহের। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী দেড় বছর মেষ, মীন, মকর, ধনু ও তুলা রাশির জাতক এবং জাতিকদের জন্য খুব সাবধানে চলার সময়। এই সময় নানা রকম ভাবে জীবনে বৃদ্ধি পাবে অসুবিধা ও সমস্যা। স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব দরকার এই সময়। অন্যদিকে, যাঁদের জন্মছকে রাহুর অবস্থান দুর্বল, তাঁদের রাশিতে রাহুর এই অবস্থান পরিবর্তন ভালো প্রভাব ফেলবে না। ফলে তাঁদেরও এই সময়ে খুব সতর্ক থাকতে হবে।

রাহুর খারাপ প্রভাব

রাহুর খারাপ প্রভাব

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ৯টি গ্রহই জীবনের কোনও না কোনও বিষয়ের সঙ্গে সম্পর্কিত। ঠিক তেমনই ছায়া গ্রহ রাহু সকল জাতক জাতিকার কথাবার্তা, নেশার অভ্যাস, খারাপ কাজ, এবং চর্মরোগ, ও ভ্রমণের কারক গ্রহ হিসেবে বিবেচিত হয়। জন্মছকে রাহু অশুভ ফল দিলে অনেক লক্ষণ দ্বারা তা শনাক্ত করা যায়। কোনও ব্যক্তির জন্মছকে রাহু খারাপ হলে সেই ব্যক্তির লিভার ও কিডনির সমস্যা দেখা যায়। এ ছাড়া রাহু খারাপ হলে সেই ব্যক্তি অ্যালার্জি, কোনও রোগের সংক্রমণ, মস্তিষ্কের রোগ, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, গুটিবসন্ত, কুষ্ঠ, ক্যান্সার, হৃদরোগ, চর্মরোগের শিকার হতে পারেন। হাড়ের দুর্বলতা, বাত, হাড় ভেঙ্গে যাওয়ার প্রবনতাও জন্মছকে খারাপ রাহুর লক্ষণ। এছাড়াও রাহুর খারাপ প্রভাবের ফলে হতে পারে মানসিক রোগ, ডিপ্রেশন এবং বিবাহ বিচ্ছেদের মত ঘটনাও।

 রাহুকে শান্ত রাখার উপায়

রাহুকে শান্ত রাখার উপায়

জ্যোতিষ শাস্ত্র মতে কোনও ব্যক্তির জন্মছকে যদি রাহু খারাপ স্থানে থাকে, বা রাহুর এই অবস্থান পরিবর্তনের ফলে যেসব রাশির জন্য তা খারাপ প্রভাব ফেলবে সেক্ষেত্রে এই ছায়া গ্রহকে শান্ত করার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ। এতে অনেকাংশে স্বস্তি পাওয়া যায়। রাহুর শান্তির জন্য, প্রতি অমাবস্যায় ৫টি শুকনো নারকেল নিয়ে কোনও পুকুরে অর্পণ করতে হবে। এ ছাড়া মা ভগবতী ও কালভৈরবের পূজাও খুব ভালো ফল দেবে। 'ওম ভ্রম ভ্রিণ ভ্রোঁ সা: রাহে নমঃ' মন্ত্রটি ১০৮ বার জপ করলে রাহু সন্তুষ্ট হন। এছাড়া প্রতি শনিবার কালো কাপড় পরিধান করলে শুভ ফল দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+