ডিসেম্বরে বুধের গোচর, বছরের শেষমাস কাটবে ভালোই এই রাশির জাতকদের
প্রত্যেক মাসে নিশ্চিত সময়ে গ্রহের গোচর সব রাশির জাতকদের জীবনের ওপর প্রভাব ফেলে। এই বার ডিসেম্বর মাসে বেশ কিছু বড় গ্রহের গোচর হতে চলেছে। ৩ ডিসেম্বর বুধ গ্রহ ধনু রাশিতে গোচর করতে চলেছে। ব্যবসা ও বুদ্ধির দাতা বুধ গ্রহ এদিন ধনু রাশিতে প্রবেশ করে যাবে। বুধের ধনু রাশিতে গোচর করতেঅ ভদ্র রাজযোগ নির্মাণ হবে। এই রাজযোগ কিছু রাশির জন্য শুভ প্রমাণিত হতে চলেছে। আসুন জেনে নিই সেই রাশিগুলির বিষয়ে।

মিথুন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধ গ্রহ ধনু রাশিতে গোচর করতেই ভদ্র রাজযোগ নির্মাণ হয়ে যাবে। যেটা মিথুন রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে। জেনে রাখুন এই গোচর এই রাশির জাতকদের সপ্তম স্থানে হতে চলেছে। যেটাকে বৈবাহিক জীবন ও অংশীদারিত্বের ভাব বলে মনে করা হয়। এই সময় তাই অংশীদারিত্বের কাজ ভালো হবে এবং সফলতা পাওয়া যাবে। অন্যদিকে, প্রেমের সম্পর্কের জন্য এই সময় খুবই ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাবেন। বিবাহ যোগ্য ব্যক্তিদের জন্য এই সময় শুভ ফল দেবে।

বৃষ রাশি
বুধের ধনু রাশিতে প্রবেশ ভদ্র রাজযোগের নির্মাণ করবে। বৃষ রাশির জন্য এই সময় অনুকূল থাকবে। এই রাজযোগ এই রাশিদের অষ্টম স্থানে নির্মাণ হতে চলেছে। এই স্থান আয়ু ও গুপ্ত রোগের বলে মানা হয়ে থাকে। এরকম অবস্থায় আপনি কোনও পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। গবেষণার সঙ্গে যুক্ত লোকেদেরও এই সময় শুভ থাকবে। এই সময় সম্পত্তি কেনার কথা ভাবলে এই সময় খুবই অনুকূল। শুধু তাই নয়, এই সময় সম্পত্তির বিস্তারও করতে পারেন।

মীন রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে মীন রাশির জাতকদের জন্য ভদ্র রাজযোগ লাভদায়ক হিসাবে প্রমাণিত হবে। জেনে রাখুন বুধ গ্রহ এই রাশির দশম ভাবে গোচর করতে চলেছেন। এটাকে চাকরি ও কর্মক্ষেত্রের স্থান বলে মনে করা হয়। এই সময়ে কোনও না কোনও চাকরির প্রস্তাব আসতে পারে। অন্যদিকে, ব্যবসায়ীদের জন্যও এই সময় ভালো হবে। এই সময় অর্থলাভ হবে। এর সঙ্গে এই সময় আয়ে বিশেষ বৃদ্ধি হতে পারে। ভাগ্যের সঙ্গ পাওয়া যাবে।

সিংহ রাশি
ডিসেম্বর মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে। এই মাসে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন। একই সঙ্গে পুরনো বিনিয়োগ থেকেও লাভ হবে। অন্যদিকে, আপনার ব্যবসা যদি বিদেশের সঙ্গে সম্পর্কিত হয়, তবে আপনি বিশেষ লাভ পেতে পারেন। আপনি এই মাসে ব্যবসা আরও বাড়াতে পারেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications