৬ সংখ্যায় জন্মানো ব্যক্তিত্বরা পরোপকারী হন, আর কী গুণ থাকে এঁদের, জানুন

আজ আলোচনা করা হচ্ছে ৬ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯টি সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে।

সংখ্যার সঙ্গে ব্যক্তিত্বের এক অবিচ্ছেদ্য যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের সূত্র জ্যোতিষশাস্ত্র। শাস্ত্র বলছে কোনও ব্যক্তির জন্ম তারিখ দেখে বলে দেওয়া সম্ভব সেই ব্যক্তি কেমন প্রকৃতির হন। জন্ম তারিখ গণনার এই প্রক্রিয়া হল মূলাঙ্ক গণনা । অর্থাৎ কোনও ব্যক্তি শুধুমাত্র কোন তারিখটিতে জন্মেছেন তাই দিয়েই বোঝা যাবে তাঁর চরিত্র।এই মূলাঙ্ক ১ থেকে ৯ পর্যন্ত হয়। যেমন কেউ ১ তারিখ জন্ম নিলে তাঁর মূলাঙ্ক হবে ১+০=১। কেউ ২৬ তারিখ জন্ম নিলে তাঁর মুলাঙ্ক হবে, ২+৬=৮, সেরকম কেউ যদি ৩১ তারিখ জন্ম নেন তাহলে তাঁর মূলাঙ্ক হবে ৩+১=৪।

আজ আলোচনা করা হচ্ছে ৬ সংখ্যার অধীনে থাকা ব্যক্তিত্বদের চরিত্রগত বৈশিষ্ট নিয়ে। এভাবে পরবর্তী ধাপে ৯টি সংখ্যার বৈশিষ্ট পর্যন্ত আলোচনা চলবে। চোখ রাখুন 'ওয়ানইন্ডিয়া বাংলা'-র জ্যোতিষ বিভাগে।

 ৬ সংখ্যার আওতায় কারা থাকতে পারেন?

৬ সংখ্যার আওতায় কারা থাকতে পারেন?


৬ সংখ্যার ব্যক্তিদের জন্ম তারিখ, যেকোনও মাসের ৬, ১৫, ২৪ হয়ে থাকে। কারণ এই দুই অঙ্কের সংখ্যাগুলি যোগ করলেও তার ফল ৬ হয়। যেমন -১+৫=৬।

 কেমন স্বভাবের হন ৬ সংখ্যার ব্যক্তিরা?

কেমন স্বভাবের হন ৬ সংখ্যার ব্যক্তিরা?

এঁরা ভীষণ মিশুকে মানুষ হন। এঁরা নিজের কথা কম ভেবে অন্যদের খেয়াল রাখতে ভালোবাসেন। পরিবার থেকে বন্ধুবান্ধব সকলের কথা এঁরা ভাবেন। তাঁদের বিশ্বাসযোগ্যতার বৈশিষ্টের জন্য সকলেই তাঁদের বন্ধু হিসাবে পেতে ভালোবাসেন। অভিভাবক হিসাবে এঁরা অসামান্য।

কেরিয়ার কেমন হয় এঁদের?

কেরিয়ার কেমন হয় এঁদের?

৬ সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তিদের কেরিয়ারের হিসাবে সবচেয়ে ভালো অপশন হল, শিক্ষকতা করা। এছাড়াও সেবাধর্মী যেকোনও কাজের জন্য এঁরা এক্কেবারে উপযুক্ত। কোনও সৃষ্টিশীল কাজ এঁদের দ্বারা ভালো হয় বলে, এঁরা ইঞ্জিনিয়ারিং, বা প্রযুক্তি ও যন্ত্রাংশ সম্পর্কিত যেকোনও কাজে পারদর্শী হয়ে থাকেন।

প্রেম জীবন

প্রেম জীবন

৬ সংখ্যায় জন্মানো ব্যক্তিরা অনেককেই প্রেমে আকর্ষণ করে থাকেন। এঁরা পারিবারিক চিন্তায় বেশি নিমগ্ন থাকেন বলে, প্রেম ও বিয়ের ক্ষেত্রে যাবতীয় সিদ্ধান্ত পারিবারিক ভাবনা থেকেই নেন। প্রেমে সমস্যা এলে, তা কাটিয়ে ওঠবার ক্ষমতা এঁদের বেশি থাকে।

বিবাহ

বিবাহ

এঁরা স্বভাবগতভাবে শান্ত প্রকৃতির হন। এঁরা শান্ত হলেও এঁদের মধ্যে রোম্যান্টিকতায় ভরপুর পরিমাণে থাকে। বিয়ের পর সঙ্গীর প্রতি এঁরা বেশ কর্তব্যপরায়ণ হয়ে ওঠেন। যৌন ইচ্ছা এঁদের মধ্যে প্রবল পরিমাণে থাকে।

কোন সংখ্যার সঙ্গে এঁদের সম্পর্ক ভালো হয়!

কোন সংখ্যার সঙ্গে এঁদের সম্পর্ক ভালো হয়!

যেকোনও সংখ্যার ব্যক্তিত্বদের সঙ্গে এঁদের সম্পর্ক খুবই ভালো টিকে যায়। এর একটিই কারণ এঁরা বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। তবে সংখ্যাতত্ত্ব বলছে, ২, আর ৯ সংখ্যার সঙ্গে এঁদের জুটি ভালো জমে। তবে ৮ ও ১ সংখ্যার থেকে এঁদের দূরে থাকাই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+