২০১৯ -এর ২ জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কার ভাগ্যে কী নিয়ে আসছে! জানুন শাস্ত্র কোন ইঙ্গিত দিচ্ছে
জুলাই মাস জুড়ে রয়েছে একাধিক মহাজাগতিক পর্ব। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর রয়েছে আরও একটি গ্রহণ।
জুলাই মাস জুড়ে রয়েছে একাধিক মহাজাগতিক পর্ব। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর রয়েছে আরও একটি গ্রহণ। সূর্য ও চন্দ্র গ্রহণের এই পালা ঘিরে গোটা জুলাই মাসে জ্যোতিষ মতেও একাধিক গ্রহের অবস্থান বদল হতে পারে বিভিন্ন জনের ভাগ্য ছকে। আর তার প্রভাব পড়া শুরু হবে রাশিফল অনুযায়ী । একনজরে দেখে নেওয়া যাক রাশির বিচারে ২ রা জুলাই সূর্যগ্রহণের প্রভাব কোন রাশিতে কিভাবে পড়বে।

মেষ ও বৃষ
মেষ রাশি জাতক-জাতিকাদের এখন পরিবার চাইছে। তাই পরিবারের প্রতি আরও বেশি করে সময় দিন। আর এই সময়কালের মধ্যে এঁরা নতুন বন্ধুও পেয়ে যেতে পারেন। বৃষ রাশির জাতক, জাতিকারা এই সময়কালে বেড়াতে যেতে পারেন কোথাও। তাঁদের স্থানান্তর শুভফল দেবে।

মিথুন ও কর্কট
মিথুন রাশির জাতক জাতিকারা আসন্ন সূর্যগ্রহণ ঘিরে সম.কালে আর্থিক ভাগ্য তুঙ্গে উঠতে দেখতে পাবেন। অন্যদিকে, কর্কট রাশির জাতিকা ও জাতকদের এই সময় খরচের পরিমাণ বাড়বে।তবে চলে আসতে পারে তাকরি ক্ষেত্রে কোনও বড় সুযোগ।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণের সময়কালে নিজের ক্ষমতা দেখানোর সময় সুযোগ আসতে পারে। তবে কোনও কারণে এই সময়ে আপনারা একটু
দুঃখে থাকতে পারেন। কন্যা রাশির জাতকদের এই সময়কালের মধ্যে নতুন বন্ধুত্বের সম্ভাবনা বাড়বে।

তুলা ও বৃশ্চিক
আসন্ন সূর্যগ্রহণের সময় তুলা রাশির জাতিকারা সাহায্য পেতে পারেন কোনও পুরুষেরষ জাতিক জাতিকারাদের নতুন কোনও চাকরি, বা কাজেরর সুবন্দোবস্ত হওয়া সম্ভাবনা প্রবল। বৃশ্চিক রাশির জাতিকা ও জাতকরা এই সময়ের মধ্যে দূরের কোথাও স্থানান্তরিত হতে পারেন। কাজের সুবাদেই এমনটা হতে পারে।

ধনু ও মকর
ধনু রাশির জাতক জাতিকারা এই সময়ে প্রেম জীবনে ব্যাপক সুখ লাভ করবেন। খরচের পরিমাণ বাড়লেও, বিভিন্নভাবে আয় বাড়তে থাকবে। মকর রাশির জাতক জাতিকারা এই সময় কোনও সহৃদ ব্যক্তির সাহায্য পেয়ে যেতে পারেন। আসতে পারে কাজের খুব ভালো সুযোগ।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সূর্যগ্রহণের সময় পেতে পারেন নকুন কোনও অনুপ্রেরণা। নিজের কাজের জায়গায় উদ্দীপনা আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আসন্ন সময়টা বাধা সঙ্কুল হতে পারে। তবে এরউ মাঝে হতে পারে হঠাৎ কোনও প্রেমের সম্পর্কের সূচনা।












Click it and Unblock the Notifications