২০১৯-এর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে কয়েকটি বাস্তু টিপস ! ২ রা জুলাই ঘিরে শাস্ত্র কী বলছে

২০১৯ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে ক্রমেই বিশ্ব জুড়ে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে। আগামী মাসের শুরুতেই এই মহাজাগতিক ঘটনা ঘটতে দেখা যাবে।

২০১৯ সালের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে ক্রমেই বিশ্ব জুড়ে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে। আগামী মাসের শুরুতেই এই মহাজাগতিক ঘটনা ঘটতে দেখা যাবে। তবে সময়ের হিসাব বলছে, ভারত থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে না। তবে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ খানিকটা কৌতূহল রয়েছে বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের মধ্যেও।

ভারতীয় সময় অনুযায়ী কখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ?

ভারতীয় সময় অনুযায়ী কখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ?

ভারতীয় সময় অনুযায়ী , রাত ১১:৫৪ মিনিট নাগাদ শুরু হবে সূর্যগ্রহণ। যদিও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তা দেখা যাবে স্থানীয় সময় সকাল ১০:২৪ মিনিট নাগাদ। ফলে ভারত থেকে এই মাহজাগতিক দৃশ্য সরাসরি দেখা অসম্ভব। তবে মার্কিন মহাকাশ বিজ্ঞান কেন্দ্র 'নাসা' গোটা ঘটনাটিই সরাসরি সম্প্রচার করবে তাদের সাইট-এ।

 সূর্যগ্রহণ ঘিরে প্রাথমিক বাস্তু টিপস

সূর্যগ্রহণ ঘিরে প্রাথমিক বাস্তু টিপস

শাস্ত্রজ্ঞরা বলছেন, ঘটনার দিন যে সময়ে সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে ঠিক সেই সময়ে , সমস্ত খাবারে যেন তুলসী পাতা রাখা হয়। এছা়ডাও খাবার জলেও তুলসী পাতা রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা।

নেগেটিভ এনার্জি বেরিয়ে যাওয়া

নেগেটিভ এনার্জি বেরিয়ে যাওয়া

বিশেষ কয়েকটি কার্মিক প্যাটার্নকে অনুসরণ করলে সূর্যগ্রহণের দিন দেহের মধ্যে গঠিত নেগেটিভ এনার্জিগুলি বেরিয়ে যেতে পারবে। শাস্ত্রজ্ঞরা বলছেন, স্বাভাবিক অবস্থায় দেহের মধ্যে যে নেগেটিভ এনার্জিগুলি থাকে,তা বেরিয়ে যায় মাটির মধ্যে মিশে যাওয়ার জন্য, কিন্তু সূর্যগ্রহণের সময় সেই নেগেটিভ এনার্জি মাটিতে মিশতে পারেনা।

দানা শস্য সঙ্গে রাখা

দানা শস্য সঙ্গে রাখা

সূর্যগ্রহণ চলাকালীন, ৭ টি দানা শস্য সঙ্গে রাখুন। আর এই দানা শস্য সূর্যগ্রহণের সময় ছুঁয়ে থাকতে পারলে ভালো। পূর্ণগ্রাস গ্রহণ সম্পন্ন হলে, সেই দানাশস্য অর্পণ করে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+