বৃহস্পতিবার সূর্য ঘর পরিবর্তন করবে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানুন
বৃহস্পতিবার সূর্য ঘর পরিবর্তন করবে! কোন কোন রাশির শুভ সময় উপস্থিত, জানুন
আজ খুব শুভ এবং বিশেষ দিন। কারণ সূর্য দেবতা তার ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করছে। সূর্য মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। প্রায় এক মাস থাকবে মেষ রাশিতে। জ্যোতিষশাস্ত্রে কিন্তু যদি কোন গ্রহ রাশি পরিবর্তন করে, তার বিশেষ ও শুভ ফল অনেক রাশির ওপর পরে। আবার কিছু রাশির ওপর বেশ অশুভ প্রভাব দেখতে পড়ে। আর এই এপ্রিল মাস কিন্তু এবার খুব বিশেষ হতে চলেছে ১২ রাশির কাছে। যে রাশির কুন্ডলী সূর্য থাকলে, সেই ব্যক্তির সম্মান অর্থলাভ হয়ে থাকে। আর এই সূর্য রাশি পরিবর্তন করার জন্য কিছু রাশির জন্য শুভ ফল দেবে, আবার এমন কিছু রশির জন্য অশুভ ফলও দেবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি সূর্য ঘর পরিবর্তন করায় বেশ লাভবান হতে চলেছে।

মেষ রাশি
এই রাশির পঞ্চম ঘরের অধিপতি হল সূর্য। ঘর পরিবর্তনের ফলে জীবনের বিভিন্ন দিকে নানাভাবে প্রভাব ফেলবে এই গ্রহ। যারা সরকারি খাতে বিনিয়োগ করতে চাইছেন, করতে পারেন ব্যবসা এবং কর্মক্ষেত্রে আপনাদের মোটামুটি ভালো সুযোগ আসতে চলেছে। অগ্রগতি আয়ের প্রবৃদ্ধি ও সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক-জাতিকাদের খুব ভালো সময় এটি।

বৃষ রাশি
চতুর্থ ঘরে আবস্থান করবে সূর্য। আর এই রাশির লোকেদের ঐশ্বর্য জায়গা ভীষণ ভালো হবে। সূর্য গ্রহণের ফলে এই রাশির লোকেরা বিদেশের জমি কিনতে পারেন। যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন যেতে পারেন। এদের জন্য এই সময়টা খুব ভালো প্রমাণিত হবে। আপনার কাছে হঠাৎ করে কোথা থেকে টাকা আসবে আপনি নিজেও জানেন না। যেকোন কাজে ব্যয় করতে পারেন আপনি। জীবনে ভালো ভাবে দাঁড়িয়ে যাবেন।

মিথুন রাশি
এই শুভ সময়ে এই রাশির ব্যক্তিরা যেকোনও জায়গায় ঘুরতে যেতে চাইলে ঘুরতে যেতে পারেন। আর একাদশ ঘরে থাকবে সূর্য। আর্থিক সহায়তা পাবেন আপনারা। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন তাহলে জীবনের সাফল্য মিলবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নতুনভাবে জীবনের সবকিছু শুরু করতে পারেন।

কর্কট রাশি
দ্বিতীয় ঘর হল অর্থের ঘর। সূর্যকে পরিবর্তন করে দশম স্থানের দ্বিতীয় ঘরে অবস্থান করবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনের সব সুখ থাকবে। আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে, পারিবারিক কলহ কেটে যাবে। চাকরি ক্ষেত্রে উন্নতি হবে আপনার। বেতন বাড়তে থাকবে এবং এটি আপনার জন্য সবথেকে ভালো সময় প্রমাণিত হবে।

সিংহ রাশি
এই সময়টা আপনার জীবনের উল্লেখযোগ্য প্রভাব পড়বে। সামাজিক মর্যাদা পাবেন আপনি। আর আপনাকে অনেকে পরামর্শ দেবেন, তবে আপনি সেইসব পরামর্শ গ্রহণ করবেন না। যেটা আপনার নিজের ভালো বলে মনে হবে সেটাই করবেন। এই সময় আপনার খুব অনুকূল সময়। সিংহ রাশির জাতক-জাতিকাদের চাকরি ক্ষেত্রে যথেষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তায় সুবিধা পাবেন। আপনার উন্নতির পথ খুলে যাবে এবং আয় বৃদ্ধি হতে থাকবে। ব্যবসার দিকে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনি।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির দ্বিতীয় ঘর অর্থের ঘর। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবেন। তারা জীবনে অনেক বড় হতে পারবেন। অর্থ লাভের সম্ভবনা রয়েছে। যারা ব্যবসা করতে চাইছেন ব্যবসা করতে পারেন। আপনার জীবনে খুব ভালো সময় এটি। জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি এখনই শেষ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications