আজ বিনায়ক চতুর্থী! এই বিশেষ দিনে কোন কোন কাজে জীবনে সাফল্য আসে, জেনে নিন
আজ বিনায়ক চতুর্থী! এই বিশেষ দিনে কোন কোন কাজে জীবনে সাফল্য আসে, জেনে নিন
আজ ৬ মার্চ, ফাল্গুন মাসের বিনায়ক চতুর্থী, রবিবার। জ্যোতিষশাস্ত্রে দিনটিতে বিশেষ শুভ বলা হয়। যদি কোনও ব্যক্তি এই বিশেষদিনে উপবাস করে ভগবান গণেশের পুজো করে তাহলে সংসারে অশান্তি দূর হবে। কেরিয়ারে ও কর্মজীবনে সাফল্য হবে। যদিও দেবতা গণেশকে উপাসক ও শুভ সূচকের প্রতীক। যদি কোণও ব্যক্তির দিকে গণেশ করুণাময় দৃষ্টি দেয়, তাহলে সেই ব্যক্তির জন্য খুব সময়। সেই ব্যক্তি ঝামেলামুক্ত হন। তাঁর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। বাড়বে সুখ-শান্তিও। আজ গণেশ জিকে খুশি করলে সংসারে আসে ধন, সুখ, সমৃদ্ধিও। ব্যক্তির ভাগ্যও ভালো যাবে। তাহলে জেনে নিন এই বিশেষ দিন ভগবান গণেশ জিকে কী ভাবে খুশি করবেন?

১) ধর্মীয় বিশ্বাস অনুসারে বলা হয়ে থাকে, ভগবান গণেশের খুব প্রিয় সিঁদুর। এই বিশেষ দিনে গণেশকে লাল সিঁদুরের তিলক লাগান ও সেই তিলক নিজেও লাগান। উপকার পাবেন। সেই সঙ্গে সিন্দুরম শোভনম রক্তম সৌভাগ্যম সুখবর্ধনম মন্ত্রটি উচ্চারণ করুন। শুভদম কামদম চৈব সিন্দুরম প্রতিজ্ঞাতম মন্ত্র পাঠ করুন ওম গণ গণপতয়ে নমঃ মন্ত্রটি পাঠ করলে জীবনে আসবে সুখও। সেই সঙ্গে দেবতা আপনার ওপর খুশি হবেন। আপনাকে দেবে আশীর্বাদও।
২) যদি কোন ব্যক্তি তাঁর সংসারে ধন, বৈভব এবং সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে চান তাহলে বিনায়ক চতুর্থী উপলক্ষে গণেশজির পুজো করুন ও দেবতাকে শমী পাতা দিন। কারণ এটি দেবতার গণেশের প্রিয়। সেই সঙ্গে ভগবান শিব ও শনিদেবকেও শমী পাতা নিবেদন করতে পারেন। তাহলে উপকার পাবেন।
৩) সংসারের উন্নতি চান তাহলে আজ এই বিশেষদিনে ইঁদুরে চড়া গণেশের মূর্তি বা ফটো ঘরে আনুন তাহলে আপনার সকল ইচ্ছা পূরণ হবে।
৪) বিনায়ক চতুর্থীতে গণেশের পুজো করার সময় দেবতাকে ৫ টি দূর্বা বা ২১ টি দূর্বা দিন। সেই সঙ্গে ইদম দূর্বাদলম ওম গণপতয়ে নমঃ মন্ত্রটি উচ্চারণ করুন। এতে দেবতা খুশি হন। আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হবে।
৫) আজ এই বিশেষ দিনে দেবতা গনেশকে মোদক দিন। যদি মোদক দিতে না পারেন তাহলে লাডুডূ দিন। সেই সঙ্গে গণেশের চালিশা পড়ুন। উপকার পাবেন।












Click it and Unblock the Notifications