চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর রাশি অনুযায়ী এই জিনিসগুলো দান করুন, উপকার পাবেন

চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর রাশি অনুযায়ী এই জিনিসগুলো দান করুন, উপকার পাবেন

আজ ১৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয় না। তাই এর নেতিবাচক প্রভাব পড়তে থাকে। আর এই নেতিবাচক প্রভাব এড়াতে গ্রহণের পর স্নান করা দরকার। সোমবার বৈশাখ পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটছে। পূর্ণিমার দিন দান করা খুব ফলদায়ক বলে মনে করা হয়। তাই গ্রহণ শেষ হবার পর দারিদ্র ব্যক্তিদের কোন জিনিস দান করুন। এতে আপনার সুখ-সমৃদ্ধি জীবন ভরে উঠবে। মনোবাসনা পূর্ণ হবে। রাশি অনুযায়ী জেনে নিন চন্দ্রগ্রহণের পর কোন রাশি কোন জিনিস দান করলে শুভ ফল পাওয়া যায়।

মেষ রাশি

মেষ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের চন্দ্রগ্রহণ শেষ হবার পর কোন মানুষকে, ভালো হয় যদি দারিদ্র্য কাউকে চাল দান করেন তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়।

 বৃষ রাশি

বৃষ রাশি

এবছরের চন্দ্রগ্রহণের পর বৃষ রাশির জাতক-জাতিকারা দরিদ্র মানুষদের দুধ, দই দান করুন। তাদের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

 মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকারা গ্রহণের পর কোন মানুষকে পেট ভরে খাবার খাওয়ান। যদি সম্ভব হয় কোন মানুষকে খাওয়ানোর পর গরুকে খাবার দিন বা একটা রুটি হলেও গরুকে খাওয়ান। তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

চন্দ্রগ্রহণের পর এই রাশির জাতক-জাতিকাদের গরিবদের চাল দান করা উচিত। এটা করলে জীবনের শুভ ফল পাওয়া যাবে। তারপর আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন।

 সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকারা চন্দ্রগ্রহণের পর কাউকে চিনি দান করুন। যদি পারেন চিনি ছাড়াও মিষ্টি দান করুন। সেটা আপনাদের জন্য শুভ ফলদায়ক বলে মনে করা হয়।

 কন্যা রাশি

কন্যা রাশি

চন্দ্রগ্রহণের পর কন্যা রাশির জাতক-জাতিকাদের গমের আটা গরীবদের দান করা উচিত। আপনি যা দান করবেন এমন ভাবে করুন সেটা যেন সেটা যেন তাঁর পরিবারও খেতে পারেন। তাদের আশীর্বাদে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

তুলা রাশি

তুলা রাশি

গ্রহণের পর তুলা রাশির জাতক-জাতিকারা চিনি গরীবদের দান করুন। সেইসঙ্গে গ্রহণকালে 'ওম ক্রীণ কালিকে স্বাহা' মন্ত্রটি জপ করুন। এটি আপনারা জীবনে উপকার পাবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা গরিবদের অর্থ দান করুন। এছাড়াও গায়ত্রী মন্ত্র জপ করুন। তাহলে আপনাদের জীবনে মনের ইচ্ছা পূরণ হবে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকারা হলুদ কাপড় বা খাবার দান করুন দারিদ্র মানুষদের। এছাড়া বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করুন। দেখবেন জীবনের সমস্ত বাধা কেটে যাবে। গ্রহণের সময় আপনাদের খারাপ কোন কিছু ঘটবে না।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক-জাতিকারা গ্রহণের পর দুধ, দই দান করুন। সেইসঙ্গে জল দান করুন। তাহলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই রাশির জাতক-জাতিকারা গরিবদের কালো কাপড় দান করুন। যা দান করবেন সেটা যেন পুরোটাই কালো রংয়ের হয়। তাহলে জীবনে আপনার অনেক দূর এগোতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হবে।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক-জাতিকারা যদি গ্রহণের অশুভ প্রভাব এড়াতে চান, তাহলে গরিবদের পেট ভরে খাওয়ান। দেখবেন তাদের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+