স্বপ্নে জল দেখা শুভ নাকি অশুভ!‌ জ্যোতিষ মতে জানুন এর অর্থ

স্বপ্নে জল দেখা শুভ নাকি অশুভ!‌ জ্যোতিষ মতে জানুন এর অর্থ

মানুষ ঘুমন্ত অবস্থায় অনেক ধরনের স্বপ্ন দেখেন। কিছু স্বপ্ন ঘুম থেকে ওঠার পর মনে থাকে না আবার কিছু স্বপ্ন এমন থাকে যা মনে থাকে। স্বপ্ন শাস্ত্র মতে, কিছু স্বপ্ন আমাদের শুভ ফল দেয়। আবার কিছু স্বপ্ন অশুভ সঙ্কেত দেয়। স্বপ্নে জল দেখা একরকম শুভ বলে মনে করা হয়। আশুন জেনে নেওয়া যাক স্বপ্নে জল দেখার প্রকৃত অর্থ কী।

স্বপ্নে বৃষ্টি দেখা

স্বপ্নে বৃষ্টি দেখা

স্বপ্ন শাস্ত্র অনুসারে, স্বপ্নে বৃষ্টি দেখা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এই স্বপ্ন কর্মজীবনে সাফল্যের একটি শুভ লক্ষণের সঙ্কেত দেয়। এমন স্বপ্ন দেখার অর্থ হল ভবিষ্যতে ঘরে ঘরে লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে।

 স্বপ্নে নদী দেখার অর্থ

স্বপ্নে নদী দেখার অর্থ

স্বপ্ন শাস্ত্র অনুসারে, কেউ যদি স্বপ্নে নদী দেখেন তবে তার শুভ ফল পাওয়া যায়। এছাড়াও, স্বপ্নে নিজেকে জলে ভাসতে দেখাও শুভ। এই জাতীয় স্বপ্ন ভবিষ্যতের ইচ্ছা পূরণের ইঙ্গিত দেয়।

স্বপ্নে বন্যার জল দেখা

স্বপ্নে বন্যার জল দেখা

স্বপ্নে বন্যার জল দেখা একটি শুভ লক্ষণ বলে মনে করা হয়। স্বপ্ন শাস্ত্র অনুসারে এর অর্থ হল শীঘ্রই কিছু সুখবর পেতে চলেছেন আপনি। সেই সঙ্গে স্বপ্নে নোংরা জল দেখা অশুভ বলে মনে করা হয়।

স্বপ্নে কুয়োর জল দেখা

স্বপ্নে কুয়োর জল দেখা

স্বপ্ন শাস্ত্র অনুসারে স্বপ্নে কুয়োর জল দেখা শুভ। এই জাতীয় স্বপ্ন হঠাৎ অর্থের প্রাপ্তি নির্দেশ করে। এছাড়াও, স্বপ্নে পরিস্কার জল দেখাও একটি শুভ লক্ষণ। অর্থাৎ চাকরি-ব্যবসায় অগ্রগতি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+