রাগ কমাতে, সৌভাগ্য বৃদ্ধি করতে মেনে চলুন এই উপায়গুলি, বলছে বিশেষ এই শাস্ত্র
তাই বাস্তুশাস্ত্র বলছে, সৌভাগ্য ফিরে পেতে আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সহজ উপায় অবলম্বন করলেই কেল্লা ফতে!
রাগ এমনই একটি জিনিস যা নিয়ন্ত্রণে রাখতে পারা অনেকের পক্ষেই কঠিন। আর পরিস্থিতির বিচারে রাগের বশে অনেক সময়েই বুদ্ধিনাশ হয়ে যায়। অনেকেই সেসময়ে অনৈতিক কাজ করে বসেন । তবে, রাগকে যিনি বশ করতে পেরেছেন, তিনি বহু কঠিন সমস্যা সমাধান করে এগিয়ে গিয়েছেন জীবনে। তাই বাস্তুশাস্ত্র বলছে, সৌভাগ্য ফিরে পেতে আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি সহজ উপায় অবসম্বন করলেই কেল্লা ফতে!

রাগ কমাতে উপায়
খাটের নিচে, একটি তামার পাত্রে জল রাখুন। পাত্রটি যেন জলে পরিপূর্ণ থাকে। এটা যদি করা সম্ভবপপর না হয়, তাহলে বালিশের নিচে লাল চন্দনের কাঠ রাখলেও রাগ কমানো সম্ভব। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

ইচ্ছাশক্তি বাড়ানোর জন্য় উপায়
অনেকেই মাঝে সাঝে অবসাদে আক্রান্ত হন। অবসাদ ঘিরে ধরাতে সেই ব্যক্তি হারিয়ে ফেলেন ইচ্ছাশক্তি। এই ইচ্ছাশক্তি বাড়াতে হলে একটি রূপোর পাত্রে জল ভর্তি করে খাটের নিচে রাখুন। কিংবা নিয়মিত রূপোর গয়না পরে থাকুন। এতে ফিরবে ভাগ্য, বাড়বে ইচ্ছাশক্তি, কাজে আসবে উদ্যম।

উৎসাহী মনোভাব রাখতে হলে...
কোনও কাজ উৎসাহ সহকারের করার জন্য কি আপনার মন সায় দেয় না? এই সমস্যা কাটাতে নয়া উপায় বলছে বাস্তুশাস্ত্র। বালিশের নিচে রূপোর গয়না রেখে শোবার পরামর্শ দিচ্ছেন বহু বাস্তুশাস্ত্রবিদরা। এতে দুর্ভাগ্য কেটে যাবে । এমনই মত তাঁদের। এছাড়াও , একটি ব্রোঞ্জের পাত্রে জল ভর্তি করে খাটের নিচে রাখলেও তা সৌভাগ্য ফেরাতে সক্ষম বলে দাবি বাস্তুশাস্ত্রের।

সৌভাগ্যের জন্য
ধাতব মাছ বা মাছের আদলের ধাতব 'শপিস' যদি একটি জল ভর্তি পাত্রে রাখা যায়,তাহলে সৌভাগ্য ফিরতে বাধ্য বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদদের।

দুর্ভাগ্য কাটানোর উপায়
দুর্ভাগ্য কাটাতে বা কু'নজর এড়াতে , একটি লোহার পাত্রে জল রেখে তা বিছানার নিচে রাখতে হবে। তবে একদিন নয়, টানা ২১ দিন এভাবে রাখলে তবেই মিলবে আকাঙ্খিত ফল। এমনই দাবি বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞদের।












Click it and Unblock the Notifications