প্রেম–বিবাহ ও দাম্পত্য জীবনে সমস্যা দূর করতে ফুলেরা দুজের দিন করুন এই প্রতিকার
প্রেম–বিবাহ ও দাম্পত্য জীবনে সমস্যা দূর করতে ফুলেরা দুজের দিন করুন এই প্রতিকার
ফাল্গুন মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় তিথিতে ফুলেরা দুজ উদযাপন করা হয়। ফুলেরা দুজের দিন থেকেই মথুরাতে হোলি উৎসবের সূচনা হয়। এছাড়াও এদিন ব্রজে শ্রীকৃষ্ণের সঙ্গে ফুল দিয়ে হোলি খেলা হয়। এ বছর ফুলেরা দুজ ৪ মার্চ শুক্রবার পড়েছে। ফুলেরা পুজোর দিনে রাধা–কৃষ্ণের পুজো করলে মনোস্কামনা পূরণ হয়, তবে এই দিনে কিছু বিশেষ উপায় গ্রহণ করলে দাম্পত্য জীবন বা প্রেম–বিবাহে আসা বাধা দূর করা যায়। জেনে নিন এই বিশেষ প্রতিকারগুলি কি কি।

ফুলেরা দুজের উপায়
ফুলেরা দুজের দিনে স্নান সেরে রাধা-কৃষ্ণ মন্দিরে যান। সেখানে রাধা-কৃষ্ণকে হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ বস্ত্র অর্পণ করুন। এতে করে প্রেম-বিবাহে আসা বাধা বা দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে।

কাউকে পছন্দ করেন কিন্তু বলতে পারছেন না
যদি কোনও নির্দিষ্ট ব্যক্তির প্রতি খুব বেশি অনুরাগ থাকে, কিন্তু তাঁদের সঙ্গে কথা বলতে দ্বিধা বোধ হয় এবং তাদের ভালবাসা পেতে চান তবে ফুলেরা দুজের দিন শ্রী কৃষ্ণ মন্দিরে যান। এরপর ভোজপত্রে হলুদ চন্দন দিয়ে প্রেমিকের নাম লিখে রাধা-কৃষ্ণের চরণে অর্পণ করে প্রার্থনা করুন। এতে করে আপনি অবশ্যই আপনার ভালোবাসা পেতে পারবেন।

দাম্পত্য জীবনে সমস্যা দূর করতে
যদি কোনো কারণে বিবাহিত জীবনে সমস্যা হয় বা স্ত্রীর/স্বামীর সাথে বিচ্ছেদ হয় তবে এই সমস্যাগুলি দূর করতে ভোজপত্রে আপনার সমস্যাটি লিখে রাধা-কৃষ্ণের চরণে অর্পণ করুন। এতে করে বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।

সম্পর্কে মধুরতা আনতে
যদি কোনো কারণে সম্পর্ক ভেঙে যায় এবং তাতে আবার মাধুর্য আনতে চান, তাহলে ফুলেরা পুজোর দিন রাধা-কৃষ্ণের বিশেষ পুজো করুন। এছাড়াও রাধা-কৃষ্ণকে ফুলের মালা অর্পণ করুন। এটা করলে সম্পর্ক মজবুত হবে।












Click it and Unblock the Notifications